somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুশয়ে আত্মা

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শান্তি হারিয়ে গেছে ঘোরতর অন্ধকারে
ধমনীতে কলঙ্কের উদ্দাম নাচানাচি,
প্রতি মুহূর্তে হৃদপিণ্ড জানান দেয় তীব্র চিৎকারে
স্তম্ভিত পৃথিবীতে আত্মার বিদীর্ণ হাহাকারে,
ঠাঁই নাই, হবে না’ক ব্যর্থ এ অলীক পিঞ্জরে
যা দেখি আকাশ, বাতাস, দুঃসহ মরু চরাচরে।

আমি সাদা পাতায় হিসেব কষি কলঙ্কের
গুণে গুণে স্তুপ করি মিথ্যে আর মৃত্যুর;
অনিষ্টের জয়জয়কারে বোধ হয় হিংস্র শিহরণ
জ্বালাময় আনন্দে হই স্নাত, আনন্দ অজ্ঞাত।
কালো কালো রক্তের ফোঁটা অমৃত নির্যাস
মনের গহীনে খেলা করে জংলী উচ্ছ্বাস।

সেই একবার অমৃত স্বাদ নেবার দুরন্ত ইচ্ছায় –
কোথেকে লোভের একতাল মায়াজাল,
নিতান্ত অবজ্ঞায় শুষিয়ে নিল সত্যসাধ।
তারপর উপলব্ধি হল -
মিথ্যের আনন্দ বড়ই দীর্ঘস্থায়ী হাহাকারের।
কামাগ্নি, তির্যক রক্ত প্রবাহ, আরও কত –
মত্ত ক্রিয়া-অনুভুতিরা বাড়িয়ে দিল ক্ষুধার মাত্রা
তাতেই অদূর ভবিষ্যতে সহজ হল নরকের যাত্রা।

আশ্চর্য সে শক্তি! তারুণ্যের উন্মাদনায় –
কি অবলীলায় বিচ্ছিন্ন হয়েছি মাটি থেকে
ছুঁয়েছি আকাশ, পেরিয়ে গেছি কয়েক স্তবক;
কে যেন তাতেই হেসে উঠলো হো হো করে,
তাকিয়ে দেখি শুন্যে ভাসি –
এ কোথায় আকাশ নেই, মাটি নেই
চেনা পৃথিবী অচেনা হল, একলা আমি
মনে হল – কেউ কি নেই? অন্তর্যামী।

বয়স হলে, প্রাণশক্তি বড় নির্দয় –
ক্ষুধার্ত আত্মার চিৎকারে কেঁপে কেঁপে উঠি
বাঁচাও আমাকে, উদ্ধার করো।
কি নিদারুণতা! আত্মার আত্মহত্যা চেষ্টা।
কিন্তু সময় ফুরিয়ে গেছে, জানা ছিল না –
কখনো মৃত্যুও সহজলভ্য নয়।

বড়ই সাধুতা তারপর, সেই থেকে –
তীব্র বেদনার নিঃসীম হাহাকারের
মৃদু ধারায় মিথ্যের স্তূপ সরাই;
জানি না কত হাহাকারে হবে পরিস্কার
কোনদিন থেমে যাবে আত্মার চিৎকার!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×