somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিদ্রা কোনো অভ্যাস নয়; এটি এক ধরনের রোগ (আসুন জেনে নিই এ থেকে মুক্তি পাওয়ার উপায়)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্রামের জন্য প্রয়োজনীয় ও পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবকে অনিদ্রা বলা হয়। প্রাপ্তবয়স্ক ৩০ শতাংশ লোকই অনিদ্রা এবং অনিদ্রাজনিত উপসর্গের কথা বলে থাকেন। নিদ্রাহীনতা শুধু রাতের সময়টা নষ্ট করে না; বরং দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটায়। নিদ্রাজনিত সমস্যার মধ্যে রয়েছে_দিনের বেলায় তন্দ্রাচ্ছন্নতা, নারকোলেপ্সি (সব সময় ঘুম ঘুম ভাব), প্যারাসম্নিয়া (ঘুমের মধ্যে বিচিত্র স্বপ্ন দেখা, বিচিত্র আচরণ করা, কথা বলা ইত্যাদি), রেম স্লিপ (ঘুমের মধ্যে চোখের নড়াচড়া) বিহেভিয়ার ডিসঅর্ডার, রেস্টলেস লেগ (অস্থির পা) সিনড্রোম, পিরয়ডিক লিম্ব মুভমেন্ট (অঙ্গবিশেষের নড়াচড়া) সিনড্রোম। যেকোনো ধরনের অনিদ্রাই বিষণ্নতার জন্ম দেয়।

অনিদ্রার কারণ
মানসিক এবং শারীরিক সমস্যার সঙ্গে পরিবেশও অনিদ্রা রোগের অন্যতম কারণ। এই তিনটি কারণ অনেকসময় একসঙ্গেও দেখা দিতে পারে।

অনিদ্রার জন্য দায়ী মানসিক কারণগুলোর মধ্যে রয়েছে
* ভয়, মানসিক চাপ, দুশ্চিন্তা, চাকরিগত সমস্যা, অসুখী যৌনজীবন।
* বিষণ্নতা, উদ্বিগ্নতা, আঘাত-পরবর্তী মানসিক চাপ, সুইসাইডাল বা আত্মঘাতী মানসিক সমস্যা।

অনিদ্রার জন্য দায়ী শারীরিক কারণগুলোর মধ্যে রয়েছে
* বিভিন্ন ধরনের হৃদরোগ, হৃদযন্ত্র বিকল ইত্যাদি।
* ফুসফুসের সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং হাঁপানি।
* হাইপারথাইরয়েডিজম (থাইরয়েড হরমোন বেশি নিঃসরনজনিত সমস্যা), মহিলাদের রজঃনিবৃত্তি বা মেনোপজ।
* স্ট্রোক, আলঝাইমারস্ রোগ (বৃদ্ধকালের স্মৃতিভ্রংশ রোগ)।
* খাবার পরিপাকে সমস্যা।
* প্রেগন্যান্সি বা গর্ভধারণ।
* ক্যাফেইন (চা বা কফিতেও থাকে), কোকেইন, এফেড্রিন, এম্ফিটামিন, মিথাইলফেনিডেট ইত্যাদি উপাদান যে ওষুধে থাকে, তা সেবন।

পরিবেশগত কারণগুলোর মধ্যে রয়েছে
* রাতের শিফটে কাজ করা।
* উচ্চশব্দের মধ্যে বসবাস বা কাজ করা। যেমন_কারো বাসা যদি এমন রাস্তার পাশে হয়, যেখানে রাতেও গাড়ি চলাচল করে।
* শয্যাসঙ্গী বা সঙ্গিনীর নাকডাকা ইত্যাদি।

অনিদ্রার উপসর্গ
অনিদ্রা শব্দটার মানে যেমন ঘুম না হওয়া_ব্যাপারটা বাস্তবে তেমনটি নাও হতে পারে। অনেক ঘুমালেন, কিন্তু ঘুম শেষে অপর্যাপ্ত ঘুমের অনুভূতি হচ্ছে_এটাও এক ধরনের অনিদ্রা। নিচের লক্ষণগুলো থাকলে চিকিৎসকরা ধরে নেন যে রোগী অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন।
* ঘুম শুরু হতে দেরি হওয়া।
* বিছানায় শোয়ার পরও দীর্ঘসময় ঘুম না আসা।
* ঘুম থেকে উঠেও অপর্যাপ্ত ঘুমের অনুভূতি হওয়া।
* দৈনন্দিন কাজে একাগ্রতার অভাববোধ।
* স্মৃতিভ্রংশ হওয়া বা কোনো কিছু সহজে মনে করতে
না পারা।
* সব কিছুতেই বিরক্তিভাব পোষণ।
* সামাজিক চলাফেরায় অস্বাচ্ছন্দ্যবোধ।

অনিদ্রার প্রকার
চিকিৎসকরা দুই ধরনের অনিদ্রার কথা বলেন_ স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী। এগুলোর চিকিৎসাও আলাদা।
স্বল্পস্থায়ী অনিদ্রা সাধারণত অল্প কিছুদিনের জন্য হয়ে থাকে। মানসিক আঘাত, দৈনন্দিন কাজের হঠাৎ গতি পরিবর্তন ইত্যাদি স্বল্পস্থায়ী অনিদ্রার কারণ। এটি সময়ের সঙ্গে অনেক ক্ষেত্রেই ঠিক হয়ে যায়। তবে এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে তা স্থায়ী অনিদ্রায় রূপ নিতে পারে।
দীর্ঘস্থায়ী অনিদ্রার ক্ষেত্রে দেখা যায়, রোগীরা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত অনিদ্রায় ভুগছেন। ফলস্বরূপ, দৈনন্দিন কাজের ব্যাঘাতসহ উচ্চরক্তচাপ ও মানসিক বৈকল্য দেখা দিতে পারে।

* চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×