সকাল থেকে লোক সমাগম বাড়তে থাকে।
বেলা বাড়ার সাথে সাথে লোকারন্নে পরিনত হয়।
লাখের উপর মানুষ ছিল আজকের মহাসবাবেশ এ।
রাজাকার এর বিরুদ্ধে একের পর এক শ্লোগান চলতে থাকে।
এই শ্লোগান টেকনাপ ,তেতুলিয়া পর্যন্ত শুনা যায়।
রক্তের ধমনী আজ কথা বলেছে উপস্থিত জনতার।
কে ছিলনা আজকের মহাসমাবেশ এ? শিক্ষক, সাংবাদিক, লেখক সকল শ্রেনীর মানুষ ,
তরূন সমাজের নেতৃত্বে আজ সবাই মাঠে নেমেছে।
তরূন প্রজন্ম শুধু ফেইসবুক এ লাইক দেয় না। তরুন প্রজন্ম লাইক ফেইসবুক থেকে রাস্তায় ও নামতে পারে।
একটা ই দাবি সবার।
রাজাকার এর ফাঁসি ।।
রাজাকার মুক্ত দেশ গড়ার অঙ্গিকার ছিলো সবার।
দিপ্ত কন্ঠে আজ প্রতিটা মানুষ রাজাকার মুক্ত দেশ গড়ার শপথ নিয়েছিলো।
শাহবাগের অগ্নিচত্বর থেকে ফিরে এসে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




