somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পকাহিনীঃ আজ হতে বহু বছর পর একটি আদর্শ বাংলা ক্লাস!

২৭ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাল ২০৭৫।
সেলফিয়া হাসাইনের ঘুম ভেঙ্গে যায় তার কক্ষের অতিবুদ্ধিমান তত্ত্বাবধায়ক নিউরাল নেটওয়ার্ক কম্পিউটারের মাতৃসুলভ কণ্ঠে। হলোগ্রাফিক একটি নারী প্রতিচ্ছবি ওকে মনে করিয়ে দিলো যে আজ সকাল দশটায় 'বাংলা ভাষা ও সাহিত্য' বিষয়ক একটা ক্লাস আছে ওর। ভুলেই গেছিলো সেলফিয়া। অতি বোরিং একটি সাবজেক্ট, ভাবলো ও। প্রোফেসরের নাম মাইন্ডব্লোয়িং মিনাজ, তীব্র বিরক্তির উদ্রেক করা একজন শিক্ষক। যুগ যত এগিয়ে যায়, বাংলা ভাষার শিক্ষকরা যেনো ততই পিছিয়ে যান! ভাবতে ভাবতেই ঘুমজড়িত কণ্ঠে কম্পিউটারকে বাংলা ভাষা ও সাহিত্যের ভার্চুয়াল ক্লাসরুমটা ওর সামনে নিয়ে আসার নির্দেশ দিলো সেলফিয়া। মুহূর্তেই চোখের সামনে একটি পাঠদানকক্ষ ভেসে ওঠে, সেখানে টেবিলের সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন প্রোফেসর মাইন্ডব্লোয়িং মিনাজ। পাঠদানকক্ষটির আসলে বাস্তব কোন অস্তিত্ব নেই। এমনকি প্রোফেসর সাহেবও সেখানে দাঁড়িয়ে নেই। তিনিও তাঁর নিজ বাসভবন থেকেই এই ক্লাসরুমটি পরিচালনা করছেন। শিক্ষার্থীরা নেটওয়ার্কের মাধ্যমে ক্লাসে যুক্ত হচ্ছেন যার যার বাসা থেকে। সেলফিয়া দাদার আমলের খুব কাঠখোট্টা এবং দাঁতভাঙ্গা ভাষা শ্রবণ করার জন্য নিজেকে প্রস্তুত করে নিলো। হালকা কেশে মাইন্ডব্লোয়িং মিনাজ বাংলা ভাষা ও সাহিত্যের ওপর তাঁর লেকচার শুরু করলেন-

"Good Morning, Guyz... Whatz up? I hope তোমড়া সবাই হেব্বি টাইম পাস কড়তেসো। আজকে আমড়া Bengali language-এর ঝাক্কাস একটা poem শিখবো, সো গেট ড়েডি! Listen, Bengali কিন্তু খুব coool একটা Sub, though অনেকেই এইটাড়ে old staff হিসেবে consider কড়ে। তোমড়া এইটাড়ে এত্ত ভয় পাইও না, okkkk? বাংলা ভাষা went through changes throughout the decades! আজকেড় পোলাপানড়া তো ভালোমতন study কড়ে না, তাই এইগুলা realize কড়ে না!...... অ্যাই যে সেলফিয়া, I can see u যে তুমি ঘুমাইতেসো। এইভাবে ঘুমাইলে কিন্তু I will complain against you. তাইলে আমড়া আজকেড় topic start কড়তে পাড়ি। Legendary poet স্মার্ট বয় জহিড় ২০৫২ সালে এই outstanding poem-টা write করেশিলো। Let's read it. Its a kind of fun, you know?

সেলফিয়া বড্ড সেকেলে এই কবিতাটির হলোগ্রাফিক ভার্সনটি পড়তে শুরু করে।

"জল পড়েশে, পাতা নড়েশে, হোয়াট অ্যা ফাকিং বিউটি!
কোলেতে বইস্যা ম্যাও বাবুটা, এত্তগুলা কিউটি!"
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩০
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×