somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উচ্ছিষ্ঠের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ওরা তিনটে প্রাণী...

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


‘ইয়াম্মি! চিকেনটা সেইরকম।‘- এক গাল হেসে জানালো মারুফ।

‘তুই তো আছিস ক্রিসপি নিয়া। চিলি চিকেনটা তো খেয়ে দেখিস নাই? অসাম সালা!’- বলল আবিদ।

‘ধুর! তন্দুর রুটিটা শক্ত হয়ে গেছে। আরেকটু নরম করে আনতে পারলি না?’ মুখ বাঁকা করে মন্তব্য করে কাশফিয়া।

শুভ্র হাসতে হাসতে জবাব দেয়- ‘আমি তো ফ্রাইড রাইস আনাতে চাইছিলাম। তোরাই তো এই জিনিস......’

‘ব্যাপার না। প্রন চিলিটা এত্তগুলা জোসস। তোরা যারা চিকেন নিয়া মাততেছিস, বিলিভ মি গাইজ... ইউ মিসড ইট। চিংড়ি ইজ দ্যা রিয়েল ফুড!’

‘আমার বার্গারটা কি বানের জলে ভেসে আসছে? তিনি লেয়ার বিশিষ্ট চিকেন ব্রেস্ট! ইভেন বেটার দ্যান দি জিঞ্জার বার্গার অফ কে এফ সি......’ বড় করে আরেক কামড় বসানোয় বাকি কথাগুলো আটকা পড়ে গেলো মিনহাজের।

শুভ্র বলল- ‘এতগুলা আইটেম আনলাম, কোনটা ছেড়ে যে কোনটা খাবো বুঝতেসি না... ‘
‘সবগুলাই খাইস, শুধু আমার চিলিতে হাত দিস না।‘ আবিদ জবাব দেয়।

অনেকক্ষণ ধরেই চুপ করে বসে আছে আইরিন। ব্যাপারটা লক্ষ্য করে জিজ্ঞেস করল মিনহাজ- ‘ওই তুই খাস না ক্যান? অনেকক্ষন ধরে তো কথাও বলতেছিস না। ব্যাপার কি?’

হঠাৎ মুখ বিকৃত করে ফেলে আইরিন। ‘হুহু... হুহু... হুহু (আহ্লাদি ভঙ্গিতে কান্নার শব্দ), আমি শর্মা খাইতে চাইছিলাম। তোমরা কেউ শর্মা আনো নাই ক্যান? শুভ্র, তুই একটা কুত্তা। তুই জাহান্নামে যাবি। হুহু...হুহু... হুহু (আবারও ঢঙ্গিলা কান্নার শব্দ)
ড্রাই রোস্টেড বিফের প্যাকটা এগিয়ে দিয়ে আইরিনকে সান্তনা দেয় রবিন। ‘কান্দিস না দোস্ত। এইটা খাইয়া দ্যাখ। শর্মার দুঃখ ভুইলা যাবি। মাইরি বলতেছি।‘ ওর কথা শুনে হেসে ফেলে বাকিরা।

বন্ধুদের ছোট্ট দলটি গোল হয়ে বসে ইফতার করছে। খানিকটা দূরে দাঁড়িয়েই নীরবে এই দৃশ্যটি অবলোকন করছে তিনটে প্রাণী। প্রাণী তিনটির চোখেমুখে আগ্রহ, উত্তেজনা, আকাঙ্ক্ষা, লালসা। আছে অপেক্ষা, কখন ওই মানুষগুলোর খাওয়া শেষ হবে। নিশ্চই কিছু না কিছু উচ্ছিষ্ট রেখে যাবে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মহানন্দে সেসব সাবাড় করে দেবে ওরা। চেবানো হাড্ডি, হাড্ডির সঙ্গে অলক্ষ্যে লেগে থাকা খানিকটা মাংস, চেটেপুটে খাওয়ার পর অবশিষ্ট ঝোল, সসের দাগ, বার্গার থেকে অসাবধানে পড়ে যাওয়া এক টুকরো শসা কিংবা টমেটো! আহ, চমৎকার একটা ভোজন হবে আজ। ওরা তাই ঘাপটি মেরে বসে আছে অদূরে। ওরা একে অপরের বন্ধু নয়, আত্মীয় নয়। বুদ্ধিমত্তা, চিন্তার পরিধি এবং শারীরিক গঠনের হিসেবে আকাশ-পাতাল তফাত ওদের। অথচ, আজ... আজ ওদের মধ্যে আর কোন পার্থক্য নেই! ওরা, তিনটে প্রাণী- একটি হল শহুরে নোংরা কাক, আরেকটি হল কুকুর, আর অন্যটি একজন শিশু। পথশিশু!

আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। আমরা যারা স্বচ্ছল, তাদের কাছেই এই ঈদ মানে 'আনন্দ', সত্যিকারের আনন্দ। হাজার টাকার দামি পাঞ্জাবি পরে আমরা ঈদের নামাযে শরিক হব, পোলাউ-রোস্ট-বিরিয়ানি কিংবা চাইনিজ-বুফে প্রভৃতি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবো, ফ্যান্টাসি কিংডম কিংবা ওয়াটার পার্কের চমৎকার সব রাইডে চড়ে ভয়-আনন্দ-উত্তেজনা মেশানো 'আআআআআআআআ...' চিৎকারে মুখরিত করে তুলবো। কিন্তু ওই পথশিশুগুলো? ওরা ঈদ কিভাবে কাটাবে? ওরা কি নতুন পোশাক পেয়েছে? ভালো খাবার পাবে ওরা? বিভিন্ন সামাজিক উদ্যোগে পথশিশু ও দুস্থদের মধ্যে নতুন জামা ও খাবার বিতরণ করা হয়ে থাকে। তারপরও সারা দেশে দুস্থ ও পথশিশুদের এক বিরাট অংশ ঈদের আনন্দ থেকে বঞ্চিত থাকে। আমরা কি এমন একটা সমাজের স্বপ্ন দেখতে পারি না, যে সমাজে কোন পথশিশু থাকবে না। একজন মানুষও রাস্তায় শুয়ে থাকবে না, উচ্ছিষ্ঠ খেয়ে বেঁচে থাকবে না। পারি না এমন একটা সমাজ বানাতে?

সে যাই হোক, সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ কাটুক ঈদের মতই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

×