somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্প

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোযার মাস। আর কিছুক্ষন পরেই মাগরিবের আজান পরবে। বাসার সব ঘরের টেবিল গুলোতে সাদা চাদর বিছানো। আজকে মনে হয় সবাইকে ইফতারের দাওয়াত দেয়া হয়েছে। আশ্চর্য! আমি কিছুই জানি না। একটা ঘরে ঢুকে দেখি আমার বড় ভাই বিশাল একটা ডিসে আপেল কেটে কেটে রাখছে আর মাঝে মাঝে মুখে দিচ্ছে। বললাম, “কি?রোযা রাখো নাই?” লজ্জিত ভঙ্গীতে জবাব দিল,“নাহ! আজকে শরীরটা তেমন ভালো না।” আমি পাশে যেয়ে বসলাম। এই ঘরটা থেকে আমাদের ডাইনিং রুমটা দেখা যায়। পিচ্চি একটা মেয়েকে দেখলাম ডাইনিং টেবিল থেকে কিছু একটা নেয়ার জন্য চেয়ারের উপর উঠে বসেছে। ভাইয়া কে বললাম, “এটা কে? স্নিগ্ধা না?” “হ্যাঁ” আমরা প্রায় ১৫ বছর আগে একটা বাসায় ভাড়া থাকতাম, স্নিগ্ধারা থাকত ওই একি বাসার দোতালায়। অবাক হলাম, এতদিন পরেও এতটুকুও বদলায়নি। হুড়মুড় করে আম্মা ঘরে ঢুকে আমাকে দেখে বিরক্ত হয়ে বলল, “এই ভাবে সঙ সেজে বসে আছিস কেন? ওকে একটু হেল্প কর।” আম্মার কথা শেষ হতে না হতেই একটা ভালো রকম দোলুনি অনুভব করলাম। এরপর আরেকটা...ভুমিকম্প! ভাবলাম আর হবে না। কিন্তু তৃতীয় দোলুনিটা আর থামল না। বিশাল একটা গাছ যেমন মুড়মুড় শব্দ করে ভেঙ্গে পড়ে আমাদের বিল্ডিংটাও তেমনি কাত হয়ে নিচের দিকে পড়তে লাগল। আম্মা আল্লাহগো! বলে বিকট এক চিৎকার দিয়ে উঠল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। নিশ্চিত মৃত্যু! এইভাবে কতক্ষন নিচের দিকে পরছিলাম জানিনা। হঠাৎ মনে হোল মৃত্যুর কাছে এইভাবে অসহায় আত্তসমর্পন কেন? শেষ একটা চেষ্টা করে দেখি না বেঁচে থাকা যায় কিনা। চোখ খোলার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারছি না। প্রাণপণ চেষ্টা করে যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম নিজের বিছানায়। ঘেমে একদম জবজবা অবস্থা।

ওহ! দুঃস্বপ্ন ছিল। এক গ্লাস পানি খেয়ে ড্রয়িং রুমে যেয়ে ঝিম মেরে বসে রইলাম। ভয়টা এখনো কাটছে না। ভাবলাম টিভি দেখে ভয়টা দূর করি। আনমনে রিমোট চেপে চ্যানেল চেঞ্জ করছি আর ভাবছি এটা স্বপ্ন না হয়ে সত্যিওতো হতে পারত। ভুমিকম্প হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আর শুধু ভূমিকম্প কেন! মৃত্যু তো যেকোনো সময় যেকোনো ভাবে আমাদের সামনে আসতে পারে। তারপরও কেন আমরা সবসময় জাগতিক বিষয় নিয়ে এত চিন্তা করি? বেঁচে থাকার জন্য এতো ভন্ডামি,এতো প্রতারনা। এরকম একটা আধ্যাত্মিক ভাব নিয়ে 9xm_এ শিলাকি জাওয়ানি গানটা দেখছিলাম। গানটা শুনতে শুনতে আমি ধীরে ধীরে বাস্তবে ফিরে আসি। এখনো বিয়ে করিনি। ভাবি, ক্যাটরিনার মতো সুন্দর একটা মেয়েকে পেলে কত ভাব-ভালোবাসায় জীবনটা কেটে যেত। এই কপাল নিয়ে কি আর জন্মেছি? মাথামোটা সালমান খানের উপর হঠাৎ করেই প্রচণ্ড ঈর্ষা হতে লাগল। গান শেষ করে যখন ঘুমাতে গেলাম তখন শুধুই ক্যাটরিনা ঘুরছে মাথার ভিতর। এইবার হয়ত স্বপ্নটা অন্যরকম হতে পারে। মৃত্যু থেকে আমাদের যেমন রক্ষা নেই তেমনি রক্ষা নেই শিলা কি জাওয়নির হাত থেকেও। আমাদের চিন্তা চেতনার বড় একটা অংশ এই শিলা কি জাওয়ানির কাছে আষ্টেপিষ্টে বাঁধা।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×