অনেক অনেকদিন আগে এক দেশে ছিল এক অপরূপা সুন্দরী রাজকন্যা। রাজকন্যা আকাশ দেখতে খুব পছন্দ করত। এই কারণে প্রায়ই সে প্রাসাদের বারান্দায় দাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। সেই দেশে বাস করত এক সুখী যাযাবর। দেশ-বিদেশ ঘুরে বেড়িয়ে হাসি আনন্দে মেতে থাকাই ছিল তার কাজ। একদিন সেই যাযাবর প্রাসাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজকন্যাকে দেখতে পেলো। যাযাবরের কাছে মনে হোল পৃথিবীর সমস্ত সৌন্দর্য একসাথে করলেও এই সৌন্দর্যের কাছে তা হবে নস্যি। তার চোখ যেন কিছুতেই রাজকন্যা থেকে সরছিল না। রাজকন্যার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু হলেই নর্দমায় পরে যেত যদিনা একজন পথচারী সময়মত তাকে না বাঁচাত। সেই রাত্রে যাযাবরের আর ঘুম হোল না। ভাবল, এই সৌন্দর্য যদি আরেকবার না দেখতে পারে তাহলে তার জীবনটাই হবে বৃথা। পরদিন আবার সে একই পথে হাঁটতে হাঁটতে রাজকন্যাকে দেখতে পেল। এবারো রাজকন্যা মাথা উঁচু করে সেই আকাশপানেই তাকিয়ে। যাযাবর খুব চাইল যেন রাজকন্যা একবার যেন তার দিকে তাকায়। অনেক রকম কসরতও করল কিন্তু রাজকন্যার চোখ যেন নিচে নামতেই চায় না। যাযাবর কখনো প্রার্থনা করত না। ঈশ্বরে তার বিশ্বাস নেই কিন্তু তবুও যেন আনমনে ঈশ্বরের কাছে প্রার্থনা করল রাজকন্যা একবার হলেও যেন তার দিকে ফিরে চায়। ঈশ্বর তার প্রার্থনা শুনল পরদিন সেই পথ দিয়ে হেঁটে যেতেই রাজকন্যা তার দিকে তাকাল। যাযাবরের আনন্দের আর সীমা রইল না। তারপরদিন রাজকন্যা শুধু তাকালই না তার দিকে তাকিয়ে সুন্দর একটি হাসিও দিল। তারপর আবার আবার আবার... যাযাবরের মনে হোল তার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। সে স্বপ্নের জাল বুনে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজকন্যাকে নিয়ে ঘুরে বেড়াতে লাগল, কখনো হিমালয়ের চুড়ায় কখনো উত্তাল সাগরের শীতল বাতাসে কখনোবা সবুজ গহীন অরন্যে।
এইভাবে কিছুদিন কাটার পর যাযাবরের মনে হল রাজকন্যাও কি তার জন্য প্রতিদিন অপেক্ষা করে থাকে? তাকে নিয়ে একই ভাবে স্বপ্ন দেখে। যদি তাই না হবে তাহলে প্রতিদিন কেন তার দিকে তাকাবে, কেন তাকে দেখে এত সুন্দর করে হাসবে। যাযাবর ভাবল এভাবে স্বপ্ন দেখে আর না, রাজকন্যাকে তার চাইই চাই। পরদিন আবার সেই একই পথে রাজকন্যার সাথে দেখা। রাজকন্যাও আগের মতোই তার দিকে তাকিয়ে সুন্দর করে হাসল। যাযাবর হাত ইশারা করে রাজকন্যাকে বলল নিচে নামতে, তাকে জানালো তাকে নিয়ে এই উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটতে চায়। কিন্তু রাজকন্যা ছিল নিরুত্তর। পরদিন আবার যখন যাযাবর সেই পথে আসল তখন দেখল রাজকন্যা সেই আগের মতো মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে। তারপর আবার আবার আবার... যাযাবরের হৃদয় যেন চুর্ন-বিচুর্ন হয়ে যাচ্ছিল। সে তার ভুল বুঝতে পারল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল যেন সেই আগের মুহুর্তটুকু ফিরিয়ে দেয়।কিন্তু এবার আর ঈশ্বর তার কথা রাখল না। সবকিছুই আগেরমতই চলছিল শুধু একজন সুখী যাযাবর পরিণত হোল একজন দুখী যাযাবরে।
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।