
মিষ্টি কথার ভাষণ চাই না---
চাই, সাধারণ মানুষের অধিকার;
খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান আইনের সু-শাসন
প্রতিটা নাগরিক যে অধিকারের দাবীদার।।
প্রয়োজন দেখিনা ওয়াদা তোমার---
নিজের প্রাপ্ত দায়িত্বই পালন কর;
মানুষকে ভালোবাসো, দায়িত্ব অবস্থান নয়
তবেই, তোমাকে খুঁজে নিবে বারবার।।
ভাষণ, ওয়াদা অনেক শুনেছি ---
শুনতে শুনতে হয়ে গেছে কান ভার-
নীতিবাক্য, মিষ্টি কথায় হাততালি বাড়ে
পেটে ক্ষুধা-থাকে ঘর অন্ধকার।।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


