কষ্টের অশ্রু ফোটা দুই
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কিন্তু কবি নই...!
মনের কথা আর হারানো স্বপ্নগুলো,
স্মৃতি'র ভেলায় ভেসে সামনে চলে আসে,
সেগুলোই লিখে রাখি কোনরকম, এটুকুই।
আমার কষ্টগুলো যেনো সব অদ্ভুত!
দুঃখ করিনা আর সেগুলো ভেবে,
চাতকের মত চেয়ে থাকি-আসবে যমদূত;
মুহূর্তেই শূন্যে ভাসিয়ে নিয়ে যাবে বহুদূর!
সেই ভাসমান স্বপ্ন-যাত্রার পথ'কে ভাবি,
হারিয়ে যাওয়া স্বপ্নের কথাগুলোই লেখি-
চাই না কোনভাবে বাকি থাকুক কিছুই।
আমার শৈশব, কিশোর, যৌবনের শুরু,
আহ! ছিলো কতনা মধুুর...!
হাসতাম, খেলতাম, প্রাণখুুুলে গাইতাম,
মন চাইলে ছুটতাম তোর'ই সন্ধানে-
দেখবো কখন সেই প্রিয় মুখ;
মন-খেয়ালে থাকতাম রঙিন স্বপ্নে বিভোর।
হারিয়েই তো যাবো কোনো একদিন,
ভেসে যাবো আমি অদৃশ্য শ্রাবণে;
মিশে যাবো বাতাসের সাথে,
ঘুরবো অলিগলি- পথঘাট প্রান্তরে,
ফিরবো আবারও স্বপ্ন হয়ে, সেদিন-
বলবো বেঈমান, প্রতারক, মিথ্যেবাদী,
কেন হইলি এতো স্বার্থপর তুই...?
প্রতিদানহীন ভালোবেসে ছিলাম তোকে,
ছলনা আর অভিনয়েই ভরে যেত এই বুক!
কতদিন- কতভাবে স্বপ্নের কথা বলতিস, অথচ!
তুই কিনা শুধু অর্থের মাঝেই খুঁজে পেলি সুখ!!
হয়তো- সেদিন আমার অতৃপ্ত নয়নে,
কম্পিত তোর ওই মুখ পানে চেয়ে থাকবো;
অজান্তেই গড়াবে কষ্টের অশ্রু ফোটা দুই।।পুরনো লেখা একটু এডিট করেছি মাত্র, ছবিটি পিকচার অ্যাপ থেকে নেয়া।
৫ জানুয়ারি ২০১৭'ইং
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন