আমার- মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।। কতো ঘাটে বাঁধলাম তরী।। জুটলো না তবু- একটি মন। মনের মানুষ-পাইলাম না-রে ঘুরেও আজীবন।।
যৌবনের শুরুতেই আমি-করছিলাম যে ভুল, সারাজীবন চোখের জলে-দিলাম সে মাশুল।। ভুল মানুষের মিথ্যে প্রেমে।। মিথ্যে হইল সব স্বপন...। মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।
বলছে কতোই তোমায় ছাড়া যাবো গো মরে, মনের যতো বিশ্বাস তাকে দেই উজাড় করে। বিশ্বাসের ঘর করলো চুরি।। করলো আমার প্রেম দাফন। মনের মানুষ পাইলাম না রে ঘুরেও আজীবন।।
ব্যথায় ভরা এই অন্তরে-নাইরে কোথাও সুখ, শূন্য জীবন একলা একা-কেঁদে ভাসা-ই বুক।। নিত্য আমি বুঝলাম শুধু।। বুঝলাম মৃত্যুর স্বাদ কেমন। মনের মানুষ-পাইলাম না রে ঘুরেও আজীবন।।
সুপ্রিয় শ্রদ্ধেয়-গণ আমি কথা দিয়েছিলাম গতকাল সন্ধ্যার মধ্যে গানটি শোনাবো, কিন্তু গতকাল রেকর্ড করতে পারিনি, সময় সুযোগ হয়ে উঠেনি, সেজন্য দুঃখিত আমি। আজ সন্ধ্যায় গানটি রেকর্ড করেছি, তারপর ইউটিউবে আপলোড করে এখানে রেখে গেলাম। আমি কোন গায়ক নই, শুধুমাত্র নিজের লেখা গানগুলোর সুরের জানান দিতেই কোনরকম গেয়ে রাখি নিজের মতো করে। যদি সামান্য ভালো লাগে কারো সেটাই আমার সার্থকতা, অনুপ্রেরণা।
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪
আমার সমাধিতে কোনো ফলক রেখো না আমার ডক্টর উপাধিটি মুছে দিও জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ এসব কোনো শব্দই যেন মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন