somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিনাদি'স স্পেশালঃ আগডুম বাগডুম পোস্ট-৩ B-):P

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় যখন পাঁচটাকার পেনসিল ব্যবহার করতাম, তখন স্কুলের সামনে দোকানে ১০ টাকার একটা পেনসিল দেখলাম, খুব সুন্দর। আম্মাকে বলতেই খেলাম ঝাড়ি, “দুইদিন আগে একটা পেনসিল কিনে দিসি!আগে এইটা শেষ করো।”X( এদিকে ক্লাসের প্রায় সবাই ওই পেনসিলটা কিনে ফেলেছে /:)/:)আমার দুঃখ দেখে কে!:(( মন মেজাজ খারাপ হলো। ভালোভাবে চাইসি তো তাই দেওনাই। X( শোকেসের কোনায় আব্বা ভাংতি টাকা রাখতেন, সেখান থেকে এক টাকা-দুইটাকা করে চুরি করে একদিন আমি দশ টাকার গর্বিত মালিক হয়ে গেলুম:-/:-/। টাকাগুলো জ্যামিতি বক্সে রাখা আছে। আজ বাদে কাল পেন্সিল কিনে ফেলবো। এমন সময় ভাইয়া আমার জ্যামিতি বক্স ধরলো, আমার চিল্লাচিল্লি দেখে কে! আমি জ্যামিতি বক্স নিয়ে দৌড়! ভাইয়া আমার চিল্লানি আর দৌড়ানি দেখে বুঝে ফেললো ডাল মে কুছ কালা হ্যয়! আমার পিছনে দৌড়! ভাইয়ার সাথে আমি পারবো কেন? আমার জ্যামিতি বক্স থেকে ১০ টাকা বের হলো। :(( বকা মাইর কোনটাই খাইনাই কিন্তু এখনো আপু ভাইয়া এইটা নিয়ে খেপায় :((

চুরির কাহিনী যখন বলতেসি তখন আরেকটু বলি। আমি ছোটবেলায় যেই স্কুলে পড়তাম সেই স্কুলের মুরগীর খাঁচায় করে (স্কুল ভ্যান) আমাকে আনা-নেয়া করতো। আমি যেই খাঁচায় করা আসতাম সেই মামা প্রায়ই দেরী করে বাসায় দিয়ে যেতো। একদিন এরকম সারা স্কুল খালি, আমি ঘুরছি। এক কোনায় মামা আচার নিয়ে বসে থাকতো। তাকিয়ে দেখি মামা নাই কিন্তু আচার আছে। আমি গিয়ে নিজের মনে করে একটা তেতুলের বল নিলাম। এখন এইটা মনেহয় ১০ টাকা দিয়ে বেচবে, তখন এটা ১ টাকার ছিলো। খাইতে গিয়া জিহবার ছাল উঠে গেসিলো। সব ঝাল লাগে, বাসায় না পারি কইতে না পারি সইতে। :((
আরেকবার টিফিন টাইমে ঘুরতেসি। বাসায় টাকা চাইলে টিফিন ধরায়া দিত। :(( আইসক্রিম দেখে এত্ত লোভ লাগলো। মামার এখানে অনেক ভীড়। মাথায় তো বান্দ্রামী বুদ্ধির অভাব নাই। ভীড়ের মধ্যে হাত ঢুকায়া বললাম, ‘মামা আমার আইসক্রীম দেন’। মামা মনে করসে আমি আগেই টাকা দিসি, আমাকে আইসক্রীম ধরায়া দিলো। :P

( মামা দুইজনের চেহারা ভুলে গেসি, নইলে একদিন গিয়া মাফ চায়া আসতাম। আল্লাহ আমাকে মাফ করে দিও।:(

আর মনেহয় চুরি টুরি করিনাই, মনে পড়তেসেনাহ্‌! :|:|

আগডুম বাগডুম পোস্টের সার্থকতা রক্ষা করতে আরেক কাহিনী বলিঃ

আমার এক ফ্রেন্ড আছে অতিমাত্রায় আঁতেল, যে এখন বুয়েটে পড়ছে, তার অতি বান্দর একটা ছোটভাই আছে। একদিন সে বন্ধুদের নিয়ে কি জানি বান্দ্রামী করতেসিলো। একজন লোক এসে তাদেরকে খুব ঝাড়ি দিল। ফ্রেন্ডের ছোটভাই গেল ক্ষেপে (X পরের দিন সে কোথায় যেন যাচ্ছিলো, পথে ঐ লোকের সঙ্গে দেখা হলো। সে বিড়বিড় করে বললো, “আছাড় মারমু কৈলাম”:-/:-/লোকটা ছেলের ব্যাবহারে চমৎকৃত হলো। কে জানে হয়তো আগের দিনের ব্যাবহারের জন্য খানিকটা লজ্জিতও হলো। খুশি হয়ে লোকটা উত্তর দিল, “ওয়ালাইকুম সালাম”। :|:|:|:P

একটা কুইজঃ আদমশুমারী আছে, হাওয়াশুমারী নাই ক্যান?:-/:-/

আগডুম বাগডুম-১

আগডুম বাগডুম-২
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:২৫
৬৪টি মন্তব্য ৬৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×