একা
{ নকিব হাসান আবিদ }
সেদিন হঠাত্ করে কোথায়
হারিয়ে গেলে ,
খুজেছি তোমায় জীবনের সবকিছু
ফেলে ।
এসেছিলে জীবনে আশীর্বাদ হয়ে ,
তবে কেন চলে গেলে একবুক
ব্যাথা দিয়ে ।
কতশত স্বপ্ন ছিল ,
পূর্ণিমার চাঁদের মত মেঘের
আড়ালে হারিয়ে গেল ।
নেই আর কোন পিছুটান ,
নেই কোন জীবনের আহবান ।
একাই কাটে ব্যস্ত সময় ,
শুনতে হয়না আর কারো অনুনয় ।
কেউ আর আমার অপেক্ষায় নেই ,
তাই বাড়ি ফেরার বালাই নেই ।
জোত্স্নার আলো মেখে শরীরে ,
তোমায় আদরে দিতাম মন ভরিয়ে ।
সবই এখন স্মৃতির পাতায় ,
জীবনের পাতা প্রতিনিয়ত পাল্টায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



