. . .দূরে তবুও কাছে. . . .
নকিব হাসান আবিদ
যখনই মনে পড়ে যায় তোমাকে
তখনই দৌড়ে বাসার বাইরে যাই ।
অপলক
তাকিয়ে থাকি বিস্তৃত খোলা আকাশের
দিকে ।
আর ভাবি তুমিতো ঠিকই
আছো এই একই আকাশের নিচে ,
এই একই
ছাদের নিচে ।
শুধু খানিকটা দুরত্বে ।
তবুও পৃথিবীর বাইরে তো নও ।
তুমি পৃথিবীর
বাইরে যেতে পারবেনা ।
মারা গেলেও না ।
তোমার দেহ এই
পৃথিবীতেই থাকবে ।
তাই আকাশের
দিকে তাকালেই মনে হয় তুমি আমার
খুব কাছেই আছো ।
শুধু
আমি তোমাকে স্পর্শ পারিনা ।
যদি আত্মা বলে কিছু
থেকে থাকে ,
সেটাও পৃথিবীর
বাইরে যেতে পারবে বলে আমার
মনে হয়না ।
তাই তুমিও আমার কাছ
থেকে বেশি দূরে যেতে পারবেনা ।
যতই দূরে যাও না কেন একই আকাশের
নিচে থাকব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


