somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজারে মাদ্রাসাছাত্রীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ

০১ লা এপ্রিল, ২০১০ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুল মাবুদ, কক্সবাজার থেকে
কক্সবাজারে লাশ দাফনের সময় বাধা দেয়ার ঘটনায় মাদ্রাসাছাত্রীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ২০ পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। টানা ৩ ঘণ্টা চলা সংঘর্ষে কক্সবাজার কেন্দসংলগ্ন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ১০টি যানবাহন ভাংচুর করে ও মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়। এতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন জায়গায় ইসলামিয়া আদর্শ মহিলা কামিল মাদ্রাসার কয়েকটি ভবন নির্মাণ করা হয় গত কয়েক বছর ধরে। সেখানে ধীরে ধীরে কবরস্থানের জায়গা দখল করে মাদ্রাসা কর্তৃপক্ষ দালান নির্মাণ করায় বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন করছিল এলাকাবাসী। এদিকে বুধবার ভোরে হƒদরোগে মারা যান সদর উপজেলা বীজ গবেষণা কেন্দে র কর্মচারী মোস্তফা। তার লাশ দাফনের জন্য কবর খুঁড়তে দুপুরে এলাকার লোকজন কবরস্থানে যায়। কবর খোঁড়ার সময় মাদ্রাসার চতুর্থ তলা ভবন ও ছাদ থেকে ছাত্রীরা কয়েকজন শিক্ষকের নির্দেশে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ খবর মানববন্ধনরত এলাকাবাসীর কাছে পৌঁছলে এলাকার হাজার হাজার নারী-পুরুষ লাঠি, দাসহ কবরস্থানে ছুটে আসে। এলাকাবাসী জড়ো হয়ে এক পর্যায়ে মাদ্রাসার নির্মাণাধীন একটি ভবনে আগুন ধরিয়ে দেয়। মাদ্রাসাছাত্রীরাও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে কয়েক হাজার জনতা সংগঠিত হয়ে মাদ্রাসায় বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় মাদ্রাসার ৪টি ভবনের দরজা-জানালা ভাংচুর করা হয়। কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরে আলম মিনাসহ ২ শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় ইটপাটকেলে আহত হন পুলিশ সুপার নুরে আলম মিনা, এএসপি (সার্কেল) সরওয়ার আলম, ওসি প্রদীপ কুমার দাশ, এসআই ফারুকসহ ১০ পুলিশ ও ৭ সাংবাদিক। সংঘর্ষে সব মিলিয়ে শতাধিক লোক আহত হয়। এ সময় লারপাড়ার নুরুন্নবীর পুত্র মনজুর আলম গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিকালে সোনালী ব্যাংকের পরিচালক সাইমুম সরওয়ার কমল এক সমাবেশ করে কবরস্থানের জায়গা দখলমুক্ত করার প্রতিশ্র“তি দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কবরস্থান পাহাড়টি নিয়ন্ত্রণে নিয়েছে শতাধিক পুলিশ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ ভোর ৬:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×