somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘কতিা আমার অপরাধ?’

০৩ রা এপ্রিল, ২০১০ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[রসম।যঃঃঢ়://২০১১৫৩থ১.লঢ়ম] নান্দাইলে বাল্যবিয়ে ও যৌতুকের শিকার এই কিশোরীদের ঠাঁই হয়নি স্বামীর ঘরে

০ শাহ্ আলম ভুইয়া, নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

“বিয়া অইছে, সংসার অইছে। অহনও বোঝতাম পারছি না স্বামী সংসার আসলে কি? পুতুল খেলার মতোই সংসার করলাম কয়েকটা দিন । অহন বোঝতাম পারছি স্বামী আমারে না , ট্যাহা পছন্দ করে বেশি”- এ কথাগুলো ময়না আক্তারের । চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় বিয়ে হয় তার। আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা। এ বাল্য বিয়েতে ময়নার বাবা ধারদেনা করে জামাতাকে ১০ হাজার টাকা যৌতুক দেন । নতুন করে আরও ২০ হাজার টাকা যৌতুকের জন্য প্রান্তিক কৃষক শ্বশুরের ওপর চাপ সৃষ্টি করে জামাতা। এতো টাকা জোগাড় করতে না পারায় দীর্ঘ দেড় বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছে ময়না।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঝালুয়া গ্রামের প্রান্তিক কৃষক ওয়াহেদ আলীর মেয়ে ময়না আক্তার। ওয়াহেদ আলীর স্ত্রী ,এক মেয়ে ও দুই ছেলে নিয়ে সংসার। মাত্র ২০ শতাংশ জমিই তার শেষ সম্বল। যৌতুকের জন্য একমাত্র মেয়ের এ পরিণতি গোটা পরিবারকে তাড়া করছে সব সময়। ময়নার অসহায় প্রশ্ন: “কইনছে কোনহান আমার সংসার, কিতা আমার অপরাধ, একবার তারে এইডা জিজ্ঞান”।

মাত্র ৭ মাসেই ভেঙে যাচ্ছে আরেক নারী কল্পনার সংসার। ১৫ হাজার টাকা যৌতুকের জন্য এ পরিণতি তার। নান্দাইল উপজেলার চন্ডিপাশা ডুলিপাড়া গ্রামের স্বামী বাদশা মিয়া বিয়ের পরপরই শুরু করে নির্যাতন। স্থানীয় ঘোষপালা আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তার এই বাল্য বিয়ের শিকার। বাবা মাহতাব উদ্দিন দরিদ্র কৃষক। এমনিতেই সংসার যেন চলে না। যৌতুকের জন্য নির্যাতন সইতে না পেরে তিন মাস ধরে কল্পনা আমলিতলা গ্রামে বাবার বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। নান্দাইলের পাছরুখি গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে শামছুন্নাহার। মেরাকোনা গ্রামের স্বামী আজহারুল হক বিয়ের সময় ৪০ হাজার টাকা যৌতুক নেয় শ্বশুরের কাছ থেকে। এর মধ্যে এ দম্পতির আসে দুই সন্তান-মেহেদী (৪) ও রাণী (১৮মাস)। স্বামী বিদেশ যাওয়ার কথা বলে যৌতুকের জন্য চালায় নির্যাতন। মেয়ের সুখের কথা চিন্তা করে বাধ্য হয়ে বাবা গিয়াস উদ্দিন ফের ৬০ হাজার টাকা যৌতুক দেন। কিন্তু স্বামী আজহারুল হক ওই টাকা খরচ করে পাকুন্দিয়ার হেলেনা নামে এক মেয়েকে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছে। ক্রমাগত নির্যাতন সইতে না পেরে শামছুন্নাহার এখন বাবার বাড়িতে আশ্রয় নিয়েছে।

রাজগাতীর আর এক কিশোরী রূপা এখন দুই বছরের সন্তান সুমাইয়াকে নিয়ে বাবার বাড়িতে ঠাঁই নিয়েছে। মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য স্বামী, সন্তান ও স্ত্রীর মায়া ছেড়েছে। তিন বছরের মাথায় ভেঙ্গে যাচ্ছে এ বিয়েটি। নান্দাইলের শেরপুর গ্রামের শামছুদ্দিন ভুঁইয়ার ছেলে আজিজুল হক ভুঁইয়া নব পরিণীতাকে এক বছর যেতে না যেতেই যৌতুকের জন্য তাড়িয়ে দিয়েছে। সোহাগীর হাটুলিয়া গ্রামের জেসমিন আক্তার জানে না তার শেষ পরিণতি কি? বাবা ছফির উদ্দিনের ৭ ছেলে,

৩ মেয়ে। টানাটানির সংসার। ৯ম শ্রেণীতে পড়া অবস্থায় স্বামীকে ২০ হাজার টাকা যৌতুক দিয়ে এ বিয়ে হয়। আবারও যৌতুকের জন্য স্বামী তাকে নির্যাতন করে টিপসই নিয়ে তাড়িয়ে দিয়েছে।

৬ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় নান্দাইলের ভাটিপাছপাড়া গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে হয়। স্বামী আব্দুর রহিম তিন বছরের মাথায় স্ত্রীকে নির্যাতন করে বাবার বাড়ি পাঠায়। সিংদই গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে আঞ্জুরা বেগমের স্বামী গোলাপ মিয়া প্রথম স্ত্রীর অনুমতি না নিয়েই সেলিনা আক্তার নামে এক মেয়েকে করেছেন দ্বিতীয় বিয়ে। আঞ্জুরার একমাত্র সন্তান প্রীতিকে (৩) জোরপূর্বক কেড়ে রেখে প্রথম স্ত্রীকে বিতাড়িত করে স্বামী। আঞ্জুরা জানায়, তাদের ৮ বোন, ২ ভাই। ভাইরাও সংসার করে পৃথক। ঘরে অভাব। খাওয়াপড়ার চিন্তাই যে সংসারে ঘুরপাক খায় সেখান থেকে স্বামীকে যৌতুক দিব কি করে? এ ধরনের কষ্টের গল্প আরও রয়েছে বেতাগৈরের ভাটাইল গ্রামের কিশোরী বধূ রুবিনা, কাকচর গ্রামের জালাল উদ্দিনের মেয়ে শিউলী, পাছরুখি গ্রামের ফজরুদ্দিনের মেয়ে হোসনাদের। দুই সন্তান নিয়ে রুবিনা স্বামী মোয়াজ্জেম হোসেনের সংসার ছেড়েছে। শিউলী স্বামী আজিজুল ইসলামের সংসার ছেড়েছে ৮ মাস যেতে না যেতেই। জীবন থেকে নেয়া এ গল্পগুলোর ট্র্যাজেডির মূলে রয়েছে বাল্য বিয়ে, যৌতুক, অভিভাবকদের অসচেনতা , শিক্ষার অভাব এবং জনপ্রতিনিধি ও কাজীদের দায়িত্ব ও কর্তব্যে অবহেলা।

বাল্য বিয়ের ফলে সমস্যাগ্রস্ত অভিভাবক অরন্যপাশা গ্রামের আঃ হালিম জানান, “সামাজিক নিরাপত্তাসহ দারিদ্র্যতার কারণে অল্প বয়সেই মেয়েদের সাধারণত বিয়ে দেয়া হয়। এর কুফল নিজে ভুক্তভোগী হয়ে বুঝতে পারছি কত প্রকট ও জটিল।”

এ প্রসঙ্গে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভীন ইত্তেফাককে বলেন,“বাল্য বিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে। তারপরও বিচ্ছিন্নভাবে বাল্য বিয়ের সংবাদ পাওয়া যায়। বিলম্বে সংবাদ পাওয়া গেলে তখন করার তেমন থাকে না । বাল্য বিয়ে বন্ধে অভিভাবক, জনপ্রতিনিধি, কাজীদের ভূমিকাই মুখ্য।’’

নান্দাইল ব্র্যাকের আইন সহায়তা কেন্দ্রের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মকর্তা রজব আলী বলেন,“বাল্য বিয়ের ফলে অসংখ্য পরিবারে পারিবারিক সমস্যা ও রোগব্যাধি বাসা বাঁধছে। ব্যাপক গণসচেতনতা ছাড়া এ থেকে উত্তরণের উপায় নেই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×