
ফাগুনের পাতা ঝরা শুভ্র সকাল,
তোমায় দিলাম।
বৃষ্টি ভেজা এক শান্ত বিকেল,
তোমায় দিলাম।
হিমেল হাওয়ার স্নিগ্ধ পরশ,
তোমায় দিলাম।
ভিজে মাটির সোদা গন্ধ,
তোমায় দিলাম।
মেঘের ভাঁজে রোদের লুকোচুরি,
তোমায় দিলাম।
আবার রৌদ্রজ্বল সময়ের প্রহর গোনা,
তোমায় দিলাম।
-- না মানুষী জমিন
লিখাঃ ১৯/২/১৫ পোষ্টঃ ১৯/২/১৭
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



