নবী (সা.) এর আগমণ ও মৃত্যু বরণ
কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর আগমণ। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমণ হবেনা। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দুনিয়াতে আগমণের অর্থ হলো, দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেন,
"আমি এবং কিয়ামত এক সাথে প্রেরিত হয়েছি। একথা বলে নবী (সা.) হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেন।" {মুসলিম, অধ্যায়ঃ কিয়ামতের আলামত।}
চন্দ্র দ্বিখন্ডিত হওয়া
আল্লাহ তা'আলা বলেন,
"কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে!" {সূরা আল ক্বামার, আয়াত ১}
হাফেয ইবনে রজব বলেন, "আল্লাহ তা'আলা চন্দ্র দ্বিখন্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন।
আলেমদের সর্বসম্মত অভিমত হলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যামানায় চন্দ্র দ্বিখন্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহীহ হাদীছ বর্ণিত হয়েছে। আনাস (রা.) বলেন, মক্কাবাসীরা যখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে নবুওয়াতের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখন্ডিত করে দেখালেন"। {মুসলিম, অধ্যায়ঃ সিফাতুল মুনাফিকীন।}
ইন্শাআল্লাহ চলবে ...
কৃতজ্ঞতাঃ জুবাইল দা'ওয়া এন্ড গাইডেন্স সেন্টার, কেএসএ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

