কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন, “এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট নিয়ে গেলে হার্ভার্ডসহ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে।”...... তার কথা শুনে আমরা হেসেছিলাম আমরা... তবে আর হাসতে হবে না... অক্সফোর্ড হার্ভার্ড না হলে ও এই সার্টিফিকেট দিয়ে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা কিন্তু তারা ঠিকই করছেন!!
---
“ভর্তি পরীক্ষার বিকল্প ভাবছে সরকার...” কারন হিসেবে দেখানো হয়েছে সময়, খরচ লাঘব... মাননীয় মন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কত বছরে বের হয়?... তাদের দিকে আগে নজর দেওয়া দরকার না? তাদের সময়ের দাম নেই?... সময় বাচানোর জন্য পরীক্ষা বাতিল... বাহ! যদি সময় বাচাতে চাইলে আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কচ্ছপের গতিকে শিয়ালের গতিতে আগে রূপান্তর করুন।... আর খরচ?? মাননীয় মন্ত্রী যে ছেলেটাকে ১২ বছর ধরে বাবা মা পড়িয়েছে, তাকে ভার্সিটির একটা ফরম কেনা আর গাড়ি ভাড়ার টাকা দিতে মনে হয় বাবা মা মরে যাবে না...
...
বাংলাদেশের সবচেয়ে গ্রহনযোগ্য আর স্বচ্ছ পরীক্ষা হয় ভার্সিটি এডমিশন... পাবলিক পরীক্ষাকে তো যা ইচ্ছা করেছেন। এখন বাকি শুধু বাকি ভার্সিটি ভর্তি পরীক্ষা... আচ্ছা, ভর্তি পরীক্ষা উঠানো হলে বুয়েট,কুয়েট,ঢাবি,আইবিএর সিট গুলো কাদের হবে??... ছাত্রলীগের নাকি ছাত্রদলকর্মীদের?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



