somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রীতিলতা হলের নামায রুম

০৩ রা এপ্রিল, ২০০৭ ভোর ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরশু দুপুরে গভীর ঘুমে আমি অচেতন। এমন সময় কেঁপে উঠলাম। বালিশের নিচে মোবাইল বাজচ্ছে। দেখি রুম্পার ফোন।
রুম্পার সঙ্গে প্রথম পরিচয় হলে। কাস শুরুর প্রথম দিন-ই হলে উঠেছিলাম। অতি উৎসাহে। আমরা যারা ঢাকার, তাদের জন্য বরাদ্দ হলো নামায রুম। সে রুমে প্রথম দিন আমি আর রুম্পার সঙ্গে উঠল আফরিন। বিশাল হল রুমে আমরা তিন বাসিন্দা। আমি হলি ক্রস , রুম্পা ভিকারুনি্নসা আর আফরিন মতিঝিল আইডিয়াল কলেজ থেকে। হোয়াট আ কম্বিনেশন! প্রথম দুদিন কেন জানি তারা আমার সঙ্গে সহজে মিশতে পারল না। আমাকে কেন জানি ভয় পেয়েছিল। দুদিন পর থেকে আমরা জানি ফ্রেন্ড হয়ে গেলাম। এরপর এলো ভিকারুনি্নসার শিখা, তৃষা, রিতু। কমার্স কলেজের মুন্নী। ধীরে ধীরে এ রুমে উঠল আরো অনেকে- মেরি, বহ্নি। রুম্পা অনর্গল কথা বলত। এতো কথা বলত যে তার নাম আমি দিয়ে ফেলালাম বাংলাদেশ রেডিও। তারপর দেখি শিখাও কম যায় না। তার নাম দিলাম বিবিসি। তৃশা আর বহ্নির ছিল ফোনের রোগ। যখনি রাতে হলের ফোন বাজত এই দুজন কম্পিটিশন দিয়ে দৌড়ে যেত। আফরিনেরও ফোনের রোগ ছিল তবে তা বিশেষ একজনের সঙ্গেই! আর সেই অত্যাচারটা পোহাতে হতো আমাকে। কারণ সে আমার মোবাইল দিয়ে কথা বলত। তবে আফরিন অসাধারণ চা বানাত। রাত হলেই আমি তাকে তেল মারা শুরু করতাম। এক ড্রাম তেল খাওয়ার পর সে চা বানিয়ে আনত।
আমি আগে একেবারেই সাজগোজ করতাম না। এদের পাল্লায় পরে আমারও সাজার রোগে ধরল। কাসে যাবার আগে একঘন্টা ধরে সবাই মিলে রেডি হতাম। বিকেল বেলাও এক অবস্থা। সন্ধ্যার পর ঘুরতে বের হওয়া, মুক্তমঞ্চে অনুষ্ঠান দেখা। আর কনসার্ট বা ক্যাম্পফায়ার থাকলে তো কথাই নেই। এমন নাচা নাচতাম, যে সবাই শুধু আমাদের-ই দেখতো! বিশেষ করে জেমস, বাচ্চু আর সোলস-এর কনসার্টের নাচ আজও অনেকে মনে রেখেছে। সবচে বেশি নাচানাচি করতাম আমি। এমনকি রুমের মধ্যেও।
প্রত্যেকের জন্য আলাদা বেড থাকলেও সবাই দু'জন করে ঘুমাতাম। কখনো সারা রাত লনে বসে জোছনা পোহাতাম। মাঝে মাঝে গানের আসর বসত। আফরিন অসাধারণ গাইত। তবে আমার জন্য প্রতিরাতেই তাকে জারা জারা গানটা গাইতে হতো। কখনো ভোরে হাটতে বেরিয়ে যেতাম। সূর্যদয় দেখার জন্য। কতদিন রাস্তা ধরে উদ্দেশ্যহীন ভাবে দল বেঁধে হেঁটে বেড়িয়েছি। তুমুল বৃষ্টির মধ্যেও রাস্তা ধরে ভাবলেশহীনভাবে হেঁটেছি। রাতের রাতের পর রাত নিজেদের কষ্টগুলো ভাগাভাগি করেছি। লেগে থাকতাম একজন আরেক জনের পিছনে- কত ভাবে খেপানো যায়!
এডভেঞ্চার-ও কম করেনি আমরা।
এদিকে ছ'মাস পেরিয়ে গেল। নামাযরুমে ভিড় করেছে আরো অনেকে। এবার রুম চাই। রুম পেলাম। নম্বর 203! রুম্পাকে নিয়ে উঠলাম। কারণ সে আমার সবচেয়ে কাছের বন্ধু। সবাই আমাদের তখন দুই সতিন বলে ডাকা শুরু করল! রুমে উঠার পরই আমি হলে থাকা কমিয়ে দিলাম। গত দু'বছরে একেবারেই থাকিনি।
রুম্পা তাই ফোন করল-তুই জানিস? সুপার ম্যাডাম তোর সিট ক্যানসেল করে দিয়েছে?
(নামায রুমের এ সময়টা আমার জীবণের সবচেয়ে মজার সময়গুলোর একটি, যা আমি বলে বোঝাতে পারব না)
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১০ দুপুর ১:৫০
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×