somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈতিক সততা

১৪ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রফেসর তাজুল ইসলাম হাশমি আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর M. Salimullah Khan এর ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও ইয়ারমেট। সলিমুল্লাহ স্যার ওনার সম্পর্কে আমাকে বলেছিলেন যে উনি আগে থেকেই একটু বেশি বকেন, তবে উনি যা বলেন সঠিক বলেন। সম্প্রতি তাজ হাশমি ৭ দিনের জন্য কিউবা ঘুরতে গিয়েছিলেন আর ফিরে এসে সেখানকার একটি ঘটনা আমাদের বললেন এবং সাথে কিউবা নিয়ে আরো কিছু কথা। এই "আরো কিছু কথা" অবশ্য আমরা অনেকে আগে থেকেই জানি।

কিউবা মার্কিন নিষেধাজ্ঞায় আছে ৬০ বছরেরও বেশি সময় থেকে। তাই অর্থনৈতিকভাবে স্বচ্ছল বলতে যা বোঝায় তা কিউবা কখনোই হয়ে উঠতে পারে নি। কিন্তু নৈতিকতায় সমৃদ্ধ কিউবায় না আছে বেকারত্ব, না আছে গৃহহীন মানুষ, না আছে রোগক্লিষ্টের চিকিৎসা বঞ্চনা, না আছে একজন অশিক্ষিত, না আছে কোন বূভূক্ষ!! স্বল্প স্বামর্থ্য নিয়েই তারা তাদের চিকিৎসা মানকে এমন ঈর্শ্বনীয় লেভেলে নিয়ে গিয়েছে যে তা বিশ্বের শ্রেষ্ঠতম ২/ ৪ বা ৫টি দেশের মধ্যে একটি। যে টাকা দিয়ে আপনি ইংল্যান্ড জার্মানী বা আমেরিকায় যে বিশ্বমানের চিকিৎসা পাবেন, তার ১০ ভাগের একভাগ টাকায় সমমানের চিকিৎসা পাবেন কিউবায়!

আমাদের দেশে বিভিন্ন রাস্তায় বা সেতুতে টোল আদায় করার সময় একটি প্রাপ্তি রশিদ দেয়া হয় যেটি দেখে আমরা কনফার্ম হই যে প্রদেয় টাকা সরকারী ফান্ডে জমা হয়েছে। কিউবায় এরকম কোন রশিদ দেয়া হয় না। কারন তারা ভাবতেই পারে না যে জনগনের এই অর্থ চুরি বা আত্নাসাৎ করা যায়!

বাংলাদেশে কিউবার কনসাল জেনারেল ৮০ উর্ধ্ব শ্রদ্ধার মানুষ জনাব ওবায়েদ জায়গীরদার আমাকে তার বাসায় একদিন মধ্যাহ্নভোজে বলেছিলেন, "কিউবায় আমি দেখেছি কোন মা তার সন্তানের জন্য খাবার নিয়ে এসেছে। মা দেখে তার ছেলে মাঠে তার বন্ধুবান্ধবদের সাথে খেলছে। সেই মা তখন সকলকে তার সন্তানসহ ডেকে এনে সেই খাবারই সকলের মধ্যে অল্প অল্প করে ভাগ করে দিলেন। আমাদের দেশের মায়েদের মত সন্তানের ভাগে কম পড়বে বলে নিজ সন্তানকে আড়ালে নিয়ে গেলেন না। সন্তান শিখল না হীনমন্যতা। "

আসলে কিউবা এমন ছিল না। চোর ডাকাত ঘুষখোর সবই ছিল। যোগ্য, সৎ আর দক্ষ নেতৃত্ব তাদের বিপ্লবী সততায় কিউবান জনগণের খোলনলচে বদলে ফেলেছেন। আমাদের জাতির পিতা মাতা জাতির ভাই ভাগ্নেরা যা পারেননি, বরং যা ছিল তাও শেষ করেছেন, আয়তনে ও স্বামর্থে কিউবা একই মাপের হওয়া স্বত্তেও ঠিক করেছেন তার উল্টোটি। অথচ তাদের জাতির পিতার নামে সেখানে একটা রাস্তার নামও নেই...
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×