somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

সততা এবং নৈতিকতার দাম কত?

২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ঈদে দুটি ঘটনার সাক্ষী হয়েছিলাম।

এক.

বাড়ী যাওয়ার পথে মেঘনা নদী পাড়ী দিতে হয়। স্পিড বোটে উঠেছি। যাত্রী সংখ্যা এগার জন।

বাচ্চা একটা ছেলে মাঝ নদীতে ভাড়া তুলছে। ভাড়া পাঁচশত টাকা।আমি সহ ছয়জন একহাজার টাকার নোট দিয়েছে তিনটা (তিন জোড়া)।বাকী পাঁচজন পাঁচশত টাকার নোট দিয়েছে পাঁচটা।
ছেলেটা ভাড়া নিয়ে ড্রাইভারকে দিলে ড্রাইভার দেখে একটা পাঁচশত টাকার নোট একটু ছেঁড়া।

ড্রাইভার ছেলেটিকে বলল, এটা কে দিয়েছে? পরিবর্তন করে আন।
ছেলেটি একজনের কাছে গিয়ে বলল, ভাই এটা পরিবর্তন করে দেন।
লোকটি বলল, না এটা আমি দিইনি।শুরু হল বাদানুবাদ।কেউ দেয়নি।ছেলেটিও নিশ্চিত হতে পারেনি কে দিয়েছে।
যে পাঁচজন পাঁচশত টাকার নোট দিয়েছে তাদেরকে সহজেই সনাক্ত করা গেছে।

কিন্তু কেউ স্বীকার করল না, ছেঁড়া টাকার নোটটা কে দিয়েছে।
ড্রাইভার বলল, ভাই আমার বেতন ডেইলি তিনশত টাকা।পাঁচশত টাকাটা যদি না চলে তাহলেতো আমার পুরোটাই লস।

কেউ স্বীকার করল না।ড্রাইভার মাঝনদীতে বোট বন্ধ করে দিল।আমরা নৈতিকতা বিবর্জিত সাগরে ভাসতে লাগলাম।

দুই.

ঈদের দিন।নামাজ শেষে কোলাকুলি শেষে বসলাম।বাড়ীর দরজার মসজিদ হওয়াতে কাকা (মসজিদের সভাপতি) বলল, একটু বস। হিসাব নিকাশটা একটু দেখে যা। বসলাম।

একটা লোক একশত টাকার নোট দিয়েছে। পঞ্চাশ টাকা ফেরত পাবে।লোকটি আমার পাশে বসল।
মোয়াজ্জেম সাহেব ভাংতি কিছু টাকা তাকে দিল।লোকটি তা বসে গুনে পকেটে রাখল।তার পর উঠে হাঁটা শুরু করল।

পেছন থেকে মোয়াজ্জেম সাহেব তাকে ডেকে বলল, কি মিয়া টাকা ঠিক আছে নি, ওখানে কত আছে? আপনাকে দিয়েছি টাকা গুনে দেখার জন্য।
এ কথায় লোকটি থতমত খেল। সামলে নিয়ে বলল, না আমি তো গুনি দেখিনি। আচ্ছা দেখি।
লোকটি আবার বসে পকেট থেকে টাকা বের করে আস্তে আস্তে গুনল। দেখল মোট সত্তর টাকা।
মোয়াজ্জেমকে বিশটাকা ফেরত দিল।

বি.দ্র. : সততা ও নৈতিকতা কখনো ৫০০ টাকায় আবার কখনো কখনো ২০ টাকায়ও বিক্রি হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×