somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নয়ন বিন বাহার
তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

পরিবার: পৃথিবীর স্বর্গ

১৫ ই মে, ২০২০ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং টেকসই প্রতিষ্ঠানের নাম হল পরিবার

বিয়ের মাধ্যমে এই পরিবার সম্প্রসারিত হয়, অথবা নতুন পরিবার গঠিত হয়।

এই পৃথিবীতে যদি কোন স্বর্গ থেকে থাকে তবে তার নাম - পরিবার।

পৃথিবীর যে কোন প্রান্তে, যে কোন বিশ্বাসে, যে কোন ধর্মমতে একটা বিষয় কমন, আর তা হল বিয়ে।
এক জনপদের সাথে আরেক জনপদের হয়ত কোন ধরণের কৃষ্টিগত মিল নেই, ভাষাগত মিল নেই, খাদ্যাভ্যাসে মিল নেই, সভ্যতায় মিল নেই কিন্তু বিয়ে নিয়ে কোন অমিল নেই।
হয়ত বিয়ের পদ্ধতিগত বিভিন্নতা থাকতে পারে।

পরিবার: পৃথিবীর স্বর্গ।

কিন্তু এই স্বর্গ সবসময় স্বর্গ থাকে না। নরকেও পরিণত হতে পারে। পরিবার প্রথার বিপক্ষে কেউ নেই। তবে পরিবার কাঠামোর বিষয়ে অনেকেরই বিরোধ থাকতে পারে। একান্নবর্তী পরিবার, ছোট পরিবার।

পরিবার কাঠামো যাই হোক না কেন সেখানে স্বর্গ, নরক ডিপেন্ড করে।

একান্তবর্তী পরিবারে দেখা যায়, ভাইয়ে ভাইয়ে অমিল। বাবা ছেলে অমিল। ভাইয়ে বোনে অমিল। অধিকাংশ সময় এই অমিলগুলোর মূলে থাকে সম্পত্তি।

আবার বর্তমানে পরিবার কেন্দ্রিক যে সমস্যাটি সামাজিক বিশৃঙ্খলা তৈরী করেছে তা হল স্বামী-স্ত্রীর অমিল।
নতুন পরিবার গঠনের সূত্রপাত করে এই স্বামী-স্ত্রী সম্পর্ক।

বিয়ের বহুল প্রচলিত প্রথার একটা প্রথা হল স্ত্রী স্বামীর বাড়ী থাকবে। এটা সমাজ নির্ধারিত। সেই প্রেক্ষিতে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিজ বাড়ীতে নিয়ে আসে।

গড়ে বিশ বছর বাবার বাড়ীতে সময় কাটিয়ে বিয়ের পর সম্পূর্ণ নতুন একটা পরিবেশে মেয়েটিকে খাপ খাইয়ে নিতে হয়। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ! এবং ঝুঁকিও বটে।

তবে যে পরিবারগুলোর বন্ধন অটুট থাকে, পরিবারে একটা শৃঙ্খলা থাকে এবং পারিবারিক একটা পরিবেশ থাকে, পরিবারের একে অন্যের প্রতি মান্যতা থাকে, পারষ্পরিক শ্রদ্ধাবোধ থাকে সে রকম পরিবারে পারতপক্ষে ঝামেলা অনেক কম থাকে।

কারণ, নতুন একটা সম্পর্কে যেতে হলে এই পরিবারের মুরুব্বীরা সবাই মিলে অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিয়ে থাকে। স্বভাবতই এই সিদ্ধান্তগুলো খুবই ফলপ্রসু হয়।

বর্তমানে এই আমাদের মেগাসিটি ঢাকা, চট্টগ্রামে প্রতি মিনিটে একটা করে সম্পর্ক ভাঙ্গে। ডিভোর্স হয়।

কেন হয়? অনেক কারণ থাকতে পারে। তবে অসম সম্পর্ক এটার একটা উল্লেখযোগ্য কারণ হতে পারে।

দেখা যায় বেশিরভাগ বিয়েই হয় অসাম্য। বিপরীত মুখি। এই বিপরীতমুখীতার কারণে দুই পরিবার খাপ খাইয়ে নিতে পারে না।
তাছাড়া সবার মধ্যেই একটা ধারণা পোক্ত থাকে, ‘আমি কম কিসে?’

এই ধারণা পরিবারের ছেলে, মেয়ে, বউ, পিতা, মাতা, ভাই, বোন, শ্বশুর, শ্বাশুরী ইত্যাদি সবার মধ্যেই পরিলক্ষিত হয়।

এক কথায় মান্যতা, বিনয়, ছাড় দেয়ার মানসিকতা, পারষ্পরিক শ্রদ্ধাবোধের ক্ষয়িষ্ণুতা ইত্যাদি একটা পরিবার ভাঙ্গনের জন্য সহায়ক হয়।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০২০ বিকাল ৩:৩০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×