somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোন অপারেটরদের প্রতারনার প্রতিকার কি?

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোন অপারেটরগুলো আমাদের প্রতিনিয়ত প্রতারিত করছে। তাদের এই প্রতারনার কি কোন প্রতিকার নেই? কার কাছে প্রতিকার চাইব?

ওয়ারিদ কে দিয়েই শুরু করি। কয়েক মাস আগে ওয়ারিদ এর সিম কিনেছিলাম। সিম এর সাথে ১৫০ টাকা টক টাইম ফ্রী ছিল। সিম খোলার সময় ৫০ টাকা এবং বাকিটা নির্দিষ্ট সময় পর দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময় পর বাকি টাকা না পেয়ে customer care এ ফোন দিলাম। তারা যেটা বলল সেটা শুনে অবাক হলাম। সিম খোলার পর থেকে প্রতিদিন সর্বনিম্ন ২ টাকা করে ব্যবহার করলে বাকি টাকা পাওয়া যাবে অন্যথায় পাওয়া যাবে না। তাদের এই শর্তের কথা কোথাও লেখা ছিল না। যারা customer care থেকে সিম কেনে তাদের নাকি এই শর্তের কথা বলে দেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে কত জন customer care থেকে সিম কেনে? আর সিম এর প্যাকেট এর গায়ে কেনইবা এই শর্তের কথা লেখা থাকবে না। আর এ রকম অদ্ভুত শর্ত পালন করাও কঠিন। গ্রাহকদের সাথে এটা কি প্রতারনা নয়?

এবার বাংলালিঙ্ক এর কথাই আসি। আমার ৬৭ পয়সা/ মিনিট অফফের চালু করা আছে। ৩০ পায়সা ভ্যাট সহ এক মিনিট এর খরচ হওয়ার কথা ৯৭ পয়সা। কয়েক দিন আগে খেয়াল করে দেখলাম ১.৯৬ টাকা থাকা সত্তেও আমি কল করতে পারছিনা। পরবর্তীতে খেয়াল করে দেখলাম বিকাল ৫ টার পর কল করতে ২ টাকা এর বেশি খরচ হয়। অথচ এই ৬৭ পয়সা/ মিনিট রেট ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।

এবার সিটিসেল এর কথাই আসি। এক বছর আগে সিটিসেল customer care থেকে জুম ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা মোবাইল কিনেছিলাম। কেনার সময় আমাকে বলা হয়েছিল আমি দিনের বেলা ৭-৮KBps এবং রাতে ১৫-১৬ KBps স্পীড পাব। ব্যবহার করতে গিয়ে দেখলাম গড়ে ৩ KBps স্পীড পাওয়া যায়। সিটিসেল customer care এ ফোন করে কয়েকবার অভিযোগ জানানোর পরেও কোন প্রতিকার পাইনি। প্রতিবার আমাকে বলা হত শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আজ এক বছর পার হয়ে গেল কিন্তু সমাধান পেলাম না।

পত্রিকা খুললেই পাতা জুড়ে মোবাইল ফোন অপারেটরদের কতশত বিজ্ঞাপন দেখা যায়। বড় বড় অক্ষরে অফার এর কথা লেখা থাকে আর শর্তগুলো এত ছোট করে লেখা থাকে যে চখেই পড়ে না। আর সেই অদ্ভুত শর্তগুলার কথা আর নাই বা বললাম।

এই ভাবেই কি মোবাইল ফোন অপারেটরগুলা আমাদের ধোকা দিয়ে যাবে? এর কি কোন প্রতিকার নেই????
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×