somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন ঘরে বসে সর্বোচ্চ কতো টাকা আয় করা সম্ভব । :-B ( হিসাব নিজ দায়িত্তে করুন :-< )

২৪ শে জুন, ২০১২ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গল্প কবিতা অনেক লিখলাম এইবার অন্য কিছু লিখি। আজকাল সমালোচনা করতে ভয় লাগে। প্রেম ভরতি বাঙ্গালির যে কখন কোন প্রেমে আঘাত লাগে বলা মুশকিল । সরকার প্রেম বিরোধী প্রেম ধর্ম প্রেম নাস্তিক প্রেম পিতা প্রেম স্বামী প্রেম স্বদেশ প্রেম পরদেশ প্রেম পাকিস্তান প্রেম ভারত প্রেম এতো প্রেমের ভিড়ে হারিয়ে গেসে মানব প্রেম । তার মাঝে কোন জাতীয় সমস্যা তুলতে একটু ভয় লাগে। তবুও কিছু বিষয়ে নিজের দৃষ্টি ভঙ্গি প্রকাশ করলে আসা করি কারো কোন প্রেমে আঘাত লাগবে না।

বেকারত্ব ও শ্রম বিমুখতা

বেকার সমস্যা নিয়ে কোন কথা বলব না। ছোট বেলায় আমরা " বেকারত্ব ও সামাজিক অবক্ষয় " বিষয়ক রচনা পড়ে মুখস্ত করে , পরীক্ষার হলে গিয়ে যা মুখস্ত করলাম তার ৩ গুন লিখে কমবেশি সবাই খাতা ভরিয়েছি । বেকারত্বের উৎস , কারন , ফলাফল আমার চেয়ে দেশের ছেলে মেয়েরা অনেক ভাল জানার কথা ।

পি টি সি ওয়েব সাইট আর এম এল এম এর ভাল মন্দ নিয়ে আলোচনা করে আবার সেই পুরান প্যানপ্যান শুরু করতে চাই না । পি টি সি ওয়েব সাইট আর এম এল এম এর বাংলার মাটিতে বিপুল পরিমান জনপ্রিয়তা দেখে একটা প্রশ্ন মনে জেগে উঠাটা স্বাভাবিক । এই জনপ্রিয়তার পিছে প্রভাবক কি বেকারত্ব নাকি শ্রম বিমুখতা ?

দেশে থাকা কালিন সময়ে দেখেছিলাম একটি এম এল এম কোম্পানি তাঁদের পণ্য বাজার জাত করার জন্য এক শ্রেণীর তরুণদের ব্যাবহার করেছিল , যাদের অসহায় দরিদ্র বলে মনে হয় নি । যে পরিবার একটি ছেলে কে ঢাকায় রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে , তারা নিশ্চয়ই পরবর্তীতে ছেলে এম এল এম কোম্পানির ক্যনভাসার হিসেবে কাজ করে বাকি টাকার জোগাড় করবে সেই আশায় ছেড়ে দেন নি । বিশেষ করে আমাদের আমাদের মতো ৩য় বিশ্বের একটি দেশে যেখানে ছাত্রাবস্থায় কোন কাজ করলে হায় হায় জাত গেল জাত গেল রব উঠে । সেখানে কি করে এই রকম ব্যাবসা রমরমা আকার ধারন করে?

-আমি কাজ করলে আমি বাকি জীবন বসে বসে খাব !

-এখন একটু কষ্ট করলে পরবর্তীতে আমার উপার্জন চক্রবৃদ্ধি নীতি অনুসারে বারবে !

-আমি কাজ করবো আমার সন্তান পর্যন্ত বসে বসে খাবে !

-আমি যেই মুহূর্তে ঘরে ঘমাচ্ছি সেই মুহূর্তে কেউ একজন আমার এম এল এম কোম্পানিতে আমার শাখা প্রশাখায় যোগদান করলেন । অতএব প্রকারন্তে আমি ঘরে ঘুমিয়ে টাকা কামাচ্ছি !

-পি টি সি ওয়েব সাইটে ক্লিক করলেই হল ,এইবার ঘরে বসে উপার্জন শুরু !

-আমার ঘর আমার অফিস ।

-বাসে ঝুলে অফিসে জেতে হবে না ।

-ঘরের আরামে বসে অর্থ উপার্জন !

এমন আরও অনেক অনেক শ্রমবিমুখ যুক্তি আমাকে শিখানোর চেষ্টা করা হয়েছিল । প্রায় বিনাশ্রমে শর্টকাটে হাজার হাজার টাকার স্বপ্নে বিভোর হয়ে অনেক বাস্তববাদী যুক্তিবাদী মানুষ তখন অন্য এক জগতের বাসিন্দা হয়ে যান । কিন্তু আমি হইনি । আমি দেখেছি আমার সরকারি কর্মচারী বাবা কি করে টাকা উপার্জন করেছেন । আমার ডাক্তার মা কি করে ঘণ্টার পর ঘণ্টা দিনের পর না ঘুমিয়ে কাজ করে টাকা উপার্জন করেছেন । তাই অতটা স্বপ্নচারি আমি হতে পারি নি ।

আমার এই লিখা কোন ভাবেই পি টি সি ওয়েব সাইট আর এম এল এমের বিরুদ্ধে নয় । শুধু একটা প্রশ্ন করার জন্য এতো প্যেচাল । কখনও কি ভেবে দেখেছেন আমরা যে শ্রম বিমুখ সেটা সারা দুনিয়া জানে ! নইলে বসে বসে অর্থ উপার্জনের ঘুম পাড়ানি গান নিয়ে কোন সাহসে একের পর এক বিদেশী কোম্পানি আমাদের দেশের দরিদ্র জনগনের কাছে হাজার টাকার কালিজিরা তেল বিক্রি করতে আসে ? যেখানে ৮০ টাকার চিনি খেতে নাভিশ্বাস বয়ে যায় সেইদেশে হাজার টাকার তেল বিক্রি করে কি করে দারিদ্র দুর হবে আমার ছোট্ট মাথায় আশে না। এর পর বসে বসে অর্থ উপার্জনের স্বপ্নে বিভোর ঘুমন্ত বাঙ্গালিকে কাঁচ কলা দিয়ে কোম্পানি গুলি ছুমন্তর হয়ে যায়।

আবার নতুন কোম্পানি আশে , আমরা আবার নতুন আশায় বুক বাধি । আবার আমাদের দিয়ে কাজ করিয়ে কোন এক পি টি সি পাওনা টাকা না দিয়ে হাইপার ডাইভ দিয়ে হাওয়া ।

আমরা অনেক হারিয়েছি হারানোর ভয় নেই আমাদের । আমরা আবার আশায় বুক বাধবো । আমাদের পরের প্রজন্ম কাজ না করে বসে বসে খাওয়ার ব্যাবস্থা না হওয়া অব্দি আমরা থামব না । X(
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১২ রাত ৩:৪১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×