somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই পোস্টটা সকল বন্ধু, বান্ধবি, বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন,মামা, চাচা সহ সর্বপরি সকল বাঙালির জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের কলকাতা কিংবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো জমিদারদের কিছু উত্তরসুরী রয়ে গেসে. জমিদারী লাটে উঠে এখন মরি বাঁচি অবস্থা কিন্তু জমিদারী ভাব এখনো যায় নাই. দুর্ভাগ্যজনক ভাবে স্বয়ং আমাদের বাংলাদেশের এখন সেই দশা. গৌরবময় উজ্জল সোনালী অতীতের সেই গল্প আজ যেন গ্রিক পুরানের রুপকথা. তবুও আমরা সেই অতীতের ঘুমপাড়ানি গল্পে বিভোর থাকতে চাই. দুনিয়ার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের বুদ্ধি প্রতিবন্ধী রাজনীতিকদের নির্বাচনী ইশতেহারে বন্ধি হয়ে গিয়েছে. কিন্তু কিছু বিষয় আছে যা আমরা নিজেরা অবহেলা করি যেমন বাংলা ভাষার ব্যাবহার ও সাধারণ কিছু নিয়ম কানুন। যাই হোক বাংলা ভাষার কিছু বিষয়ে আমি গভীর ভাবে উদ্বিগ্ন হয়ে আই স্ট্যাটাসটি দিচ্ছি। এটা একটা গঠনমুলক স্ট্যাটাস কেউ ব্যাক্তিগত ভাবে না নিয়ে, কোন ভাবে উপকৃত হলে আমি সার্থক।



প্রসঙ্গে আসি, যাদের স্মার্টফোন ঙ্কিংবা ল্যাপটপের বাংলা কিবোর্ড ব্যাবহারের সুযোগ নাই তারা সাধারণত English phonetic spelling ব্যাবহার করে বাংলা লিখে থাকেন।মজার বিষয় হচ্ছে বেশির ভাগ মানুষই জানেন না কিভাবে English phonetic spelling ব্যবহার করে বাংলা লিখতে হয়। যেমন ধরুন কাউকে ভাই অথবা ভাইয়া লিখতে হলে আমরা বেশির ভাগ লিখি vhai or vhaia or vhabi. দুর্ভাগ্যজনক ভাবে অনেকই খেয়াল করেন না V = bh = ভ । V এর পরে H লাগালে বাংলায় এমন কোন বর্ণ নাই যা Vh কে উচ্চারণ করতে পারে।( করা গেলেও ফুসফুসের সকল বাতাস বেরিয়ে হৃদক্রিয়া বন্ধ হবার সম্ভাবনা আছে :) )



কিংবা আপনি যদি লিখতে চান "আমি", অনেকই লিখেন Ame. ইংরেজি E এর উচ্চারণ ই এর মতো হলেও তা বাংলায় এ-কার এর কাজ করে। সেক্ষেত্রে আমি এর phonetic spelling হবে Ami. য-ফলা এবং সংযুক্ত বর্ণের ক্ষেত্রেও বেশ বিভ্রান্তি লক্ষ করা যায়। শুদ্ধ বাংলায় বিদ্যালয় হবে Bidyaloy কিন্তু অনেকেই লিখেন Biddaloy যার উচ্চারণ দাড়ায় বিদ্দালয়, যা ভুল।



কোনটা কিভাবে লিখতে হবে সেটা আমার কথা না IPA ( international phonetic association) এর কথা। সময় পেলে গুগুল করে দেখে নিতে পারেন। বিষয়টা আধুনিক বাংলা দ্বিতীয় পত্রের সব বইতেই আছে আর তাছাড়া কমন সেন্স বলে ও তো কিছু একটা আছে, তাই না? chute dela basay gay parta hoba( ছুতে দেলা বাচায় গায় পারতা হবা) এর মতো বিব্রতকর কিছু একটা লিখার চেয়ে chuti dile bashay giye porte hobe লিখাটা নিঃসন্দেহে অর্থবোধক ও স্রুতিমধুর।একটা কিছু লিখার আগে যদি আমরা সবাই নিশ্চিত হয়ে নিই যা লিখছি, ঠিক লিখছি তো! তাহলে লিখার গুনগত মান এবং আপনার ব্যাক্তিত্ব সম্পর্কে পাঠকের ধারনা উন্নত হবে; তা হতে পারে একটা ছোট ফেসবুক স্ট্যাটাস অথবা মন্তব্য ও।



আমাদের ইংরেজির অবস্থা তো ভেরি আনপসিবল টু আন্ডারইস্ট্যান্ড তবুও কোন সমস্যা নাই ইয়াহুদি নাসারাদের ভাষা না হয় নাই পারলাম। কিন্তু রক্ত দিয়ে অর্জিত মাতৃভাষা বাংলাকে আমরা কতটুকু জানি! আমার স্ট্যাটাসটা যারা পড়ছেন আমি ১০০% নিশ্চিত সবাই শিক্ষিত এবং তা শিক্ষা বোর্ড সার্টিফিকেট দিয়ে নির্ধারণ করে দিয়েছে, কিন্তু সুশিক্ষিত কিনা তা আপনি নির্ধারণ করবেন। অশ্লীল অস্বাভাবিক বিকৃত ভাষায় কথা বলা ও লিখা আর যাই হোক শিক্ষিত তরুন প্রজন্মের ট্রেন্ড হতে পারে না। আসুন বাংলাদেশের ও বাংলা ভাষার স্বর্ণালি অতিতের গৌরভে অন্ধ না থেকে চোখ খুলে বর্তমানকে ঠিক করি। নিজেকে দিয়েই হোক না শুরু। আমরাই তো বাংলাদেশ, তাই না!(y)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×