somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে ১ম টেস্ট এ আমাদের মূল একাদশ কেমন হতে পারে বা হওয়া উচিত?

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই আমাদের টেস্ট দলের নামগুলি দেখে নিই।

১।তামীম ২।নাফীস ৩।নাজিমুদ্দিন ৪। আশরাফুল ৫। মুশফিক ৬।সাকিব ৭। রিয়াদ ৮।নাসির ৯। নাঈম ১০। শুভ ১১। সানি ১২। রুবেল ১৩। নাজমুল ১৪। শাহাদাত ১৫। রবিউল click this link
এবার মূল একাদশ কেমন হতে পারে সেটা দেখি।

১। অটোমেটিক চয়েস তামিম।

২। নাফীস

৩। যদি আশরাফুল এবং নাজিমুদ্দিন এর মধ্যে একজন কে নিতে হয় তাহলে আমার পছন্দ আশরাফুল। টেকনিক , অভিজ্ঞতা, ক্রিকেটীয় সামর্থ্য সব দিক থেকেই সে এগিয়ে। (এখানে যদি শব্দটা লাগানোর কারন পরে বলছি)

৪। মুশফিক। অধিনায়ক হওয়ার পর ও এই পজিশন এই খেলছে এবং ওর এখানেই নিয়মিত ব্যাট করা উচিত বলে মনে করি।

৫। সাকিব

৬। রিয়াদ

৭। নাসির। নাসির এরই মধ্যে বেশ ভাল কয়েকটা ইনিংস খেলেছে। কিন্তু এখনই ওকে আরও উপরে ব্যাটিং এ পাঠানোর পক্ষে আমি নই। ও যত রানই করুক না কেন ওকে ক্রিজে বেশ সাবলিল দেখায়। যেটা আমাদের অনেক ব্যাটসম্যান এর মধ্যেই দেখা যায়না।

৮। সাকিব যে শুধু আমাদের অন্যতম প্রধান একজন প্লেয়ার তা নয় ওর কারনে আমাদের টিম কম্বিনেশন এর ব্যাপারটাও অনেক সহজ হয়ে যায়। যার উদাহরন হল ৮ নাম্বার পজিশন। অন্যান্য দেশের টেস্ট দলে ৮ নাম্বারে যেখানে আমরা একজন পুরোদস্তুর বোলার দেখি সেখানে সাকিব এর কল্যাণে আমরা সেখানে একজন অলরাউণ্ডার খেলাতে পারি। কারন সাকিব আমাদের অন্যতম প্রধান বোলারও বটে। এখন অলরাউণ্ডার হিসেবে শুভ এবং নাঈম এর মধ্যে আমার পছন্দ নাঈম। কারন ব্যাটিং এর কথা চিন্তা করলে নাঈম, শুভ অপেক্ষা ভাল বলে মনে করি।
এবার নাজিমুদ্দিন এর বেপারটাতে আসি। ওখানে ‘যদি’ লাগানোর কারন টিম কম্বিনেশনটা একটু অন্যভাবে চিন্তা করলে নাজিমুদ্দিন এবং আশরাফুল দুই জনই মূল একাদশে থাকতে পারে। নতুন বলে আমাদের ব্যাটসম্যানরা প্রায়শই চোখে সর্ষে ফুল দেখে এবং পাকিস্তানের স্পিন বিভাগ যথেষ্টই মানসম্পন্ন। সেদিক থকে চিন্তা করলে আমাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানদের যেন নতুন বল ফেইস করতে না হয় এবং যখন স্পিনাররা বল করতে আসবে তখন যেন তারা ক্রিজে থাকে সেই চিন্তা করে ৮ নাম্বারে কোন অলরাউণ্ডার না খেলিয়ে আমরা ৩ নাম্বারে নাজিমুদ্দিনকে নামাতে পারি। আর সে তো টপ অর্ডারেই ব্যাটিং করে। সেক্ষেত্রে আশরাফুল থেকে নাসির পর্যন্ত সবাই এক ধাপ নিচে ব্যাট করবে।
তবে আমার ব্যক্তিগত ধারনা নির্বাচক কমিটি ২য় কম্বিনেশন এ যাবে না। অর্থাৎ ৩ এবং ৪ এ নাজিমুদ্দিন এবং আশরাফুল কে খেলানো হবে না ।যদি যান তাহলে দুটি প্রশ্নের অবতারণা হবে।
ক। নাঈম এবং শুভ কে দলে রাখার যৌক্তিকতা কি?
খ। এই দুজনের জায়গায় জেনুইন কোন ব্যাটসম্যান ( রকিবুল, জুনায়েদ, শুভাগত, অমি এদের মধ্যে যেকোনো দুই জন) কেন নেওয়া হল না? তাহলে নাম্বার ৩ এবং ৪ এ আমাদের অপশন আরও বাড়ত।

৯। সানি

১০। রুবেল

১১। রবিউল, নাজমুল, শাহাদাত এর মধ্যে আমার আপাতত পছন্দ নাজমুল কে। শাহাদাত ওয়েস্ট ইন্ডিজ এর সাথে যে স্পীডে বল করল তাতে তাকে আর পেসার বলা যাচ্ছেনা। রবিউল এর বোলিং স্পীড ও কম। তবে ওর বলে সুইং করে। পিচে আর্দ্রতা থাকলে ওকে নেওয়া যেতে পারে। তারপরও আমার পছন্দ নাজমুলই থাকবে। অন্য দুজন থেকে স্পীড বেশি এবং কালে ভদ্রে সুইং ও করাতে পারে।

আমাদের অধিনায়ক মুশফিক এর প্রতি রইল বিশেষ শুভকামনা। কারন ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে খুব একটা দেখা না গেলেও পাকিস্তানের সাথে এই সিরিজে তার উপর অধিনায়কত্তের চাপ বেশ লক্ষণীয় ছিল। গতকালের ম্যাচে ১ম অর্ধ ৩০ মিনিট আগেই শেষ হয়ে গেলে আমাদেরকে তখনি ব্যাটিং এ নামতে হবে এটা সহজেই অনুমেয় ছিল। কিন্তু তারপরও আম্পায়াররা যখন মুশফিককে এ বিষয়ে বলছিল তাকে বেশ চিন্তিত হয়ে পড়তে দেখলাম। একজন অধিনায়কের মুখে এত সহজেই চিন্তার ছাপ আসা উচিত না বলেই মনে করি। আর মুশফিক আমাদের দলের মধ্যে একজন সাউন্ড টেকনিক এর ব্যাটসম্যান বলেই পরিচিত। কারন অন্য সকলের চেয়ে ও সোজা ব্যাটে খেলে বেশি। কিন্তু কালকের ম্যাচে ও নামতে না নামতেই ক্রস ব্যাটে ( লেপ সুইপ ) খেলতে গিয়ে আউট হয়। যা ওর ধাচের সাথে যায় না।

পরিশেষে আমাদের টিম এর প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩০
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

×