somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আলতাফ মাহমুদ" এবং "আব্দুল লতিফ" এর "দাম দিয়ে কিনেছি বাংলা।"

১৬ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলতাফ মাহমুদ ছিলেন একজন সংগীতজ্ঞ, সাংস্কৃতিক কর্মী, আমাদের ভাষা আন্দোলনের কর্মী এবং একজন বীর শহিদ মুক্তিযুদ্ধা। আমাদের ভাষা সৈনিকদের নিয়ে গাওয়া কালজয়ী গান “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী ” গানটির বর্তমান সুর তারই করা। ।১৯৬৯ সালে “জীবন থেকে নেওয়া” সিনেমায় এটি ব্যবহার করা হয়। ১৯৫০ সালে ভাষা আন্দোলনের কর্মীদের উৎসাহিত করার জন্য তিনি বিভিন্ন জায়গায় গণসংগীত গেতেন এবং তিনি নিজেও ছিলেন একজন সক্রিয় ভাষা কর্মী । ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি তার নিজ বাসায় মুক্তিযোদ্ধাদের একটি গোপন ক্যাম্প গঠন করেন এবং সেখানে মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু পরবর্তীতে এই গোপন ক্যাম্প এর কথা পাকিস্তানীরা জানতে পারে এবং ৩০ অগাস্ট ১৯৭১ সালে তাকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্তা করে। ( তার জন্মসাল নিয়ে বাংলাপিডিয়া এবং উইকিপিডিয়া তে দুটি ভিন্ন তথ্য পাওয়া যায়। কেও এটি জানলে জানাবেন)।
তার সম্পর্কে আরও জানতে নিচের দুটি লিঙ্ক এ ক্লিক করুন।
১।wikipedia
২।banglapedia


নিচে আমি আব্দুল লতিফ এর “ দাম দিয়ে কিনেছি বাংলা” গানটির লিরিক তুলে ধরলাম।( উল্লেখ্য "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো" গানটির প্রথম সুরকার ছিলেন তিনি)। বাংলাদেশ হিসেবে আমাদের আত্মপ্রকাশ করার পূর্বে বাঙালি জাতি হিসেবে শত বছর ধরে আমাদের আত্মত্যাগ এর এক সংক্ষিপ্ত ইতিহাস বলা যেতে পারে এই গানটিকে।

কথাঃ আব্দুল লতিফ
সুরঃ আব্দুল লতিফ
মূল শিল্পীঃ আব্দুল লতিফ


দাম দিয়ে কিনেছি বাংলা
কারোর দানে পাওয়া নয়,
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,
আমি দাম দিয়ে কিনেছি বাংলা



সতেরোশো সাতান্ন সনে,
ভাইবা দেখেন পড়বে মনে
দাম দিছি পলাশীর মাঠে
ইতিহাস তার সাক্ষী রয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা …


সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে
দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে
আঠারোশো সাতান্ন সালে
দাম দিছি ফের জানে মালে
পিছন ফিরে চাইলে পরে’ একশ বছর কথা কয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা….


ব্রিটিশ গেল, সইপ্যা গেল জল্লাদেরই হাতে রে
তারা মোদের খুন কইরাছে নানান অযুহাতে রে
লক্ষ তরুণ হাসি হাসি
খাইছে গুলি পরছে ফাঁসি
তবু না দুঃখিনী বাংলা তোমার আমার কারো হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…


বাহান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে
বরকতেরা রক্ত দিছে, বিশ্ব অবাক শোনে রে
দিছি রক্ত জন্মাবধি
সাগর সাগর নদী নদী
রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…


দাম দিয়াছি একাত্তরে পঁচিশে মার্চ রাতে রে
সর্বহারা করছে মোরে পশ্চিমা ডাকাত রে
বাপের সামনে বলুক তো ঝুট!
মেয়ের ইজ্জত হয়নি কি লুট?!
আজো বাংলার আকাশ বাতাস তারই শোকে উদাস হয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…


দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে
বলতে কি কেউ পারো তোমরা
সে দাম কারও কম রে?
কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুন যে উজান বয়
আমি দাম দিয়ে কিনেছি বাংলা…


দাম দিয়াছি বুদ্ধিজীবি নামী দামী লোক কত
এই জনমে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত!
ঊনিশশো একাত্তর সালে ষোলই ডিসেম্বর সকালে
অবশেষে দুঃখিনী এই বাংলা মা যে আমার হয়



আমি দাম দিয়ে কিনেছি বাংলা
কারো দানে পাওয়া নয়।
আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি
জানা আছে জগৎময়,

আমি দাম দিয়ে কিনেছি বাংলা



গানটির audio link

(এই পোষ্ট টি অর্ধেক লেখার পর হঠাৎ মনে হওয়ায় আমি নেটে সার্চ দিয়ে দেখি এটি নিয়ে আগেই বেশ কটি ব্লগ প্রকাশিত হয়েছে। তাই মাঝপথে এটি না দেওয়ার চিন্তা করলেও শেষপর্যন্ত ব্লগটি প্রকাশের সিদ্ধান্তই নিলাম। তবে সেই ব্লগগুলি আমাকে আমার ব্লগটি লেখার ক্ষেত্রে যথেষ্ট উপকার করেছে।)
এই গান নিয়ে লেখা অন্য দুটি ব্লগ।
১।samu blogarer link
২। amarblog ar akti blog এটির সাথে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। কিন্তু এটির দেওয়া লিরিক এ কিছু ভুল রয়েছে।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

×