somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা ঠিক গল্প নয়

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাপুরুষ!
...................

আলোচনার বিষয়টা হল ‘মেয়ে’ মানুষ। এই বয়সী ছেলেরা এক জায়গায় হলে সাধারণত যা হয় আরকি। মেয়েদের প্রসঙ্গ নিয়ে প্রত্যকের গল্পই সুজন শুনল। বিপত্তিটা ঘটলো তখন, যখন সুজন তার গল্পটা সবার সাথে শেয়ার করল।
-হা হা হা! সত্যিই তুই একটা কাপুরুষ!
সুজনের কলেজের বন্ধুরা সবাই একসাথে হেসে উঠল। সুজন ভেবে পায়না এতে কাপুরুষতার কি হল? সেদিন সুজনদের পাশের বাড়ীতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। প্রতিবেশী হিসেবে সুজনের সেখানে তার যতটুকু দায়িত্ব ছিল তা যথাযথ ভাবে শেষ করে রাত সাড়ে বারটায় বাসায় ফিরে শুয়ে পড়ল। তার বেডরুম, রিডিংরুম বলতে ঐ একটাই রুম। যেখানে দরজায় শুধূ একটা পর্দা ঝোলান, কোন কপাট ছিলনা। বিয়ে বাড়ী থেকে কনের ছোট ষোড়শী বোনটি রাত দেড়টায় তার বেডরুমে হানা দিয়েছিল। মশারী তুলে মেয়েটি যখন সুজনের গায়ে স্পর্শ করল সুজনের ঘুম ছুটে যায়। আবছা আলো-আধারীতে সুজন চমকে উঠে। তার মুখ দিয়ে ভয়ার্ত কিছু একটা শব্দ বেড়িয়ে আসতে চাইছিল। মেয়েটি সুজনের মুখে হাত রাখে। বলে, ভয় পেওনা, আমি ...।
-তুমি? এত রাতে এখানে কেন?
-তুমি না খেয়ে চলে এলে যে?
-বাসায় খেয়ে নিয়েছি, তুমি যাও।
-একা যেতে পারবনা, ভয় করে।
-একা আসতে পারলে, যেতে পারবে না?
-তোমার কাছে একটু থাকি? ভালো লাগছে না।
এই মেয়ে বলে কি? দিনের বেলা মেয়েটা সব সময় ন্যাকামো করে; তাই বলে এত রাতে, এভাবে? না প্রশ্রয় দেয়া ঠিক হবেনা।
-চল তোমাকে পৌছে দিই।
সুজন উঠে পড়ে। মেয়েটি তার পিছু পিছু হাটতে হাটতে হঠাৎ থেমে যায়।
-চলনা নদীর ধারে যাই, কি সুন্দর জোছনা দেখেছো!
-আগে বাসায় চল।
-ধ্যাত, তুমি না ভীতুর ডিম!
-মারবো এক চড়। খুব বড় হয়ে গেছিস না?
মেয়েটিকে সুজন সেরাতে নিরাপদে বাসায় পৌছে দিয়েছিল। ব্যাস, এতে কাপুরুষতার কি হল?
-এই তোরা আমাকে কাপুরুষ বলছিস কেন?
-বা রে! মেয়েটা কেন এসেছিল তুই যদি বুঝতিস।
-দেখ, মেয়েটা খুব চঞ্চল। ও এখনো যথেষ্ট ছোট। জীবন সম্বন্ধে কিই বা বোঝে?
-আরে বোকা ওতো স্বেচ্ছায় এসেছিল, ওর প্রয়োজনে। তুই এমন সুযোগ হাতছাড়া করলি?
-শোন, ও ছোট মানুষ, ভুল করতেই পারে, আমিতো ওর মত অবুঝ নই? মানুষ কখনো কখনো দুর্বল হতেই পারে; ওর দুর্বলতার সুযোগ নেয়াটা কি বোকামী হত না?
-তোর আসলেই কোন সমস্যা আছে। জীপার খুলে দেখাতো দেখি, সব ঠিক আছে কিনা?
সুজন এবার রেগে যায়।
-আসলে আমি মনে হয় তোদের বন্ধু হওয়ার যোগ্য নই। মেয়েটা আমার ছোট বোনের বয়সী, সুযোগ পেয়েছি বলে আমি তার ক্ষতি করব? আর শোন, আমি আল্লাহকে ভয় পাই, নিয়মিত নামাজ পড়ি, আর নামাজ মানুষকে খারাপ কাজ করা থেকে বিরত রাখে, জানিসতো? হয়তো আমার নামাজই আমাকে অন্যায় করা থেকে বিরত রেখেছে। এটা যদি কাপুরুষতা হয় তবে, আমি কাপুরুষ হয়েই থাকতে চাই। আচ্ছা, তোরা আমার কেমন বন্ধু বলতো? খারাপ কাজ করতে উৎসাহ দিচ্ছিস? ভালো কাজের জন্য তিরস্কার করছিস? তোদের মন এত নোংরা আগেতো জানতাম না। তোদের সাথে আমি আর নেই। বাই।
সুজন উঠে চলে যেতে উদ্যত হয়। বন্ধুদের থেকে একজন দাঁড়িয়ে সুজনের হাতটা ধরে ফেলে।
-রাগ করিস না দোস্ত। আমি আছিতো তোর দলে; তোর মত কাপুরুষ বন্ধুই আমার চাই।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×