somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা ঠিক গল্প নয় -৩

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার ঈদ-উল-আযহার আগে আমাদের গ্রামে একটি পাগল কিসিমের লোক এসেছিল; ভিক্ষা করতে। এর আগে বা পরে তাকে আর কখনো দেখিনি। লোকটা বাড়ীর আঙিনায় দাঁড়িয়ে চেচিয়ে বলত, ‘যাদের কোরবানী করার টাকা নাই, তারা চুরি করে গরু কোরবানী করেন। চুরি করলে পাপ হবে আর কোরবানী করলে পুন্য হবে। পাপে-পুণ্যে কাটাকাটি যাবে, মাংস খাবেন ফাও’।
ঘটনাটা এখানে বললাম এইজন্য যে, সমাজে এখন এরকম ঘটনা অহরহ ঘটছে। যেমন ধরুন যৌতুক। আমরা নিজেরা, আমাদের ভাই অথবা ছেলের বিয়ের সময় যৌতুক নেই। আবার আমাদের বোন বা মেয়ের বিয়ের সময় যৌতুক দেই। মানে কি হল? সম্পদ আসলো, সম্পদ চলে গেল; অন্যায় করলাম অযথা।
আবার যারা খাদ্যে ভেজাল দেয়; তারা সবাইতো আর সব ধরনের খাদ্য উৎপাদন বা সরবরাহ করতে পারেনা। যে যেটাই উৎপাদন করুক বা সরবরাহ করুক, বাকীটা অন্যের থেকে সংগ্রহ করতে হয়। মানে কি দাড়ালো? আমাদের সকলকে ভেজাল খেতে হয়। ভেজাল করে যে দু’টাকা বেশী রোজগার করি অবশেষে তা ডাক্তারকে দিতে হয়।
বাস কাউন্টারে দেখবেন, সময় হয়ে যায়, তবু গাড়ী ছাড়তে চায়না। তারপর যদিও ছাড়ে, প্রথম কিছু পথ খুব ধীরে ধীরে এগোতে থাকে। উদ্দেশ্য অতিরিক্ত যাত্রী নেওয়া। প্রতিটি গাড়ীই এমন করে। এমনি করে প্রত্যেক গাড়ীর কিছু যাত্রী আগের গাড়ী নিয়ে যায়। তার মানে কি দাড়ালো? প্রত্যেক গাড়ীই যাত্রী পায় প্রায় সমান। অযথা সময় নষ্ট!
যৌতুকের কথাটায় আবার আসি। আমার এক কলিগের বিয়ের সময় আমি কাছে ছিলাম। সবকিছু ঠিকঠাক। কয়েকদিন পরেই বউ আনতে যাবে। তার হবু বউ একদিন তাকে ফোনে বলল, ‘তোমরা যে টাকাটা দাবী করেছো তা দিতে গিয়ে আমার বাবাকে অনেক কিছু বিক্রী টিক্রি করতে হচ্ছে। বাবাতো পরে অসুবিধায় পড়ে যাবেন। এমনিতেই তো বিয়েত কত খরচ! তুমি যদি তোমার অভিবাবকদের বলে টাকাটা একটু কম করতে পারতে? আমার কলিগ অপারগতা প্রকাশ করল। আমিও তাকে বুঝালাম। বললাম, স্বামী-স্ত্রী হচ্ছেন আপনারা। একসাথে থাকবেন। স্ত্রীর এই আবদারটুকু পারেন যদি রাখেন। আমরা শিক্ষিত লোকেরা যদি কনে পক্ষকে যৌতুকের জন্য চাপ দেই, তবে সমাজের আর থাকল কি। সে বলল, এসব মুরুব্বীদের ব্যাপার, আমরা এসবে নাক না গলাই।
ঠিক দুই বছর পর তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিল। আমাকে কিছু বলতে হলনা। আমার বসই প্রশ্ন ছুড়ে দিল, কিরে ...... সাহেব? বিয়েতে তো দুই লাখ নিলেন; এখন মেয়ের জন্য কত যোগার করবেন?
বলাবাহুল্য ছেলের আশায় আশায় সে এখন তিন কন্যা সন্তানের জনক।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×