somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু ইমন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জোহরের নামাজ শেষে অফিসে ফিরছি। অজান্তেই মনের ভেতর গতকালের কিছু স্মৃতি এসে নাড়া দিতে শুরু করল। নিজে নিজে মুচকি হেসে ফেললাম। ইমন (ছদ্মনাম) আমার বন্ধু। ওয়াসার প্রকৌশলী। ওয়াসা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন প্রতযোগিতায় সে একজন প্রতিযোগী। সে ফাইনালে উঠেছে। গতকাল ফাইনাল খেলা ছিল। গত পরশু দিনই আমাকে ও আরেক বন্ধু কাওছার (ছদ্মনাম) কে দাওয়াত করে রেখেছিল। ওর খেলার দর্শক হতে। সন্ধ্যার পর খেলা। আমি ও কাওছার এক জায়গায় মিলিত হয়ে রিক্সাযোগে ভেন্যুর দিকে যাত্রা শুরু করলাম। কাছাকছি পৌছেই ইমনের মুঠোফোনে ফোন করলাম। ইমন ফোন ধরছিল না। এদিকে আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। বুঝতে পারলাম ওর খেলা শুরু হয়ে গেছে। না খেয়েই ভেন্যুতে পৌছলাম। সত্যিই খেলা শুরু হয়েছে। ইমনের বিধ্বংসী আক্রমন যেন প্রতিপক্ষের উপর চাবুকের মত পড়ছে। কিছুক্ষণের মধ্যে প্রতিপক্ষ ধরাশায়ী। ইমন বিজয়ী। আমার বন্ধু বিজয়ী। আমাদের বন্ধু বিজয়ী। আমরা খুশিতে ফেটে পড়লাম। খেলা শেষে পুরস্কার বিতরণি হল। চ্যাম্পিয়নের পদক ইমনের হাতে। ওর চোখে মুখে স্বস্তি, আনন্দ আর তৃপ্তির স্পষ্ট ছাপ। আমাদেরও ওর আনন্দের অংশ হবার সৌভাগ্য হল। পুরস্কার বিতরণকারী অতিথিদের একজন জানালেন আগামী বার থেকে একজন সেরা খেলোয়ার নির্বাচনের ব্যবস্থা থাকবে। এটা শুনেও আমার ভালো লাগল। ওদের কেমন লেগেছে তা বলতে পারব না। ওরা হয়ত ভাবছে এবার দেয়া হলে সেই আসনটি তো ইমন নামের মানুষটি ছাড়া আর কেউ দখল করত না। প্রকৃতপক্ষে আমি ব্যাপারটিকে অন্যভাবে দেখেছি। ইমনের বিয়ে ঠিক হয়েছে। আগামী ২/৩ মাস পর ও বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। অগ্রিম অভিনন্দন এবং শুভ কামনা। হয়ত আগামী আসরে দর্শক সারিতে ভাবীজান থাকবেন। তার জীবনসঙ্গী কর্তৃক প্রতিপক্ষের উপর আক্রমন উপভোগ করবেন। ওর আনন্দের নতুন একজন ভাগীদার হবেন। সেই আনন্দের কথা ভেবে এবারের শুধুমাত্র মৌখিক সিদ্ধান্তের অতৃপ্তি ঝেড়ে ফেললাম।
আমাদের প্রচন্ড খিদে চুইঙ্গাম চাবাতে চাবাতে কোথায় দূরে মিলিয়ে গেল তার দৌরাত্ম খুঁজতে গেলে হয়ত রুপকথার তের নদী সাত সমুদ্র পাড়ি দিতে হবে। একে একে সবাই বিদায় নিল।
ইমনকে আমরা আদর করে ড্রাইভার ডাকি। ওর একটা বাইক আছে। ঢাকা শহরে রাস্তার যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলা করা বা কোথাও ঘুরতে যাবার ক্ষেত্রে ওর সার্ভিসের জুড়ি নেই। তাই ওকে অনেক ধন্যবাদ আর প্রান ভরে দোয়া। আমাদের দুজনকে বাইকে বসিয়ে ও রওয়ানা হল। আমি ও কাওছার আদৌ জানি না গন্তব্য কোথায়। অবশ্য ওকে আমাদের খিদে পাবার কথা বলেছিলাম। বাইকেই ও আমদের কাছে জানতে চাইল আমরা কি খেতে চাই। আমি বললাম, তুই আজ জিতেছিস তাই যা খাওয়াবি তাই খাব। অথচ আমদের উচিত ওকে খাওয়ানো। পকেটের অবস্থা খুব একটা ভালো না তাই আমি সাহস করিনি। কাওসারের কথা বলতে পারব না।
ইমন আমাদের কমলাপুরে ঐতিহ্যবাহী খাজা বিরিয়ানি খেতে নিয়ে গেল। কাওসার হলে থাকে তাই ওকে একটু বেশি খাওয়ালাম। এই চিন্তায় যে, আমরা বাসায় গিয়ে আরেক দফা চালিয়ে দিতে পারব।
খাওয়া শেষে কাওসারকে হলে পৌঁছে দিয়ে আমি ও ইমন বাসায় ফিরছি। হঠাৎ ভাবলাম ইমনকে হারাতে যাচ্ছি। হয়ত ইমন জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছে, আগামীতে খেলার আসরে দর্শক সারিতে ইমনের আরো একজন নতুন একনিষ্ঠ দর্শক যোগ হতে যাচ্ছে, নতুন কেউ ইমনের বাইক সঙ্গী। ইমনকে অভিনন্দন। কিন্তু তখন কি আমাদের এই উড়নচন্ডী বন্ধুত্ব আর থকবে। হয়ত হারিয়ে যাবে আমাদের ড্রাইভারের বাইক সার্ভিস। আজ ওর বাইকের পেছনে যেখানে আমি ও কাওছার সেখানে জায়গা করে নেবে আরো কাছের কেউ। ঘটে যাওয়া সবই কেবল স্মৃতি। এর নাম প্রকৃতি, এর নাম জীবনের রুপবদল।
জীবন মাত্রই এর ধর্ম হল রুপবদল। তবে সেই রুপবদল কেবলমাত্র ধনাত্মক হলেই গ্রহণযোগ্যতা পাবে। হোক না ইমনের জীবনে ধনাত্মক কোন পরিবর্তন। ও তো আমদেরই একজন। একই বৃন্তের কলি। জীবনের রুপবদলের স্রোতে ওকে স্বাধীন হতে সুযোগ করে দেয়া, সামনে আগাতে প্রস্তুত করে দিয়ে ওর সাহসের স্পর্ধা বাড়িয়ে দেয়া এতো আমদেরই দ্বায়িত্ব।
হোক না ইমন আমাদের বন্ধুত্ব শিকল ভেঙ্গে বাধনহারা। মনের অন্তিনির্হিত স্মৃতি, ভালোবাসা, ত্যাগ, শ্রদ্ধা, পারস্পরিক বোঝাপরা নিয়ে বেঁচে থাক আমাদের বন্ধুত্ব।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের পৃথিবীতে বেমানান চুমু

লিখেছেন স্প্যানকড, ১৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটা চুমুর পিছনে খরচ হয় কত?
একটা আলিঙ্গনে কত পড়ে খরচ?
আপনারা বেশ অঙ্কে পারদর্শী,
তাই প্রশ্ন করছি।

আমরা জলবায়ু পরিবর্তনের ভয়ে আছি,
আমরা পারমাণবিক অস্ত্রের ভয়ে আছি,
আমরা মহামারী,
দুর্ভিক্ষের ভয়ে
ব্যাংকে, ঘরে ঠিকঠাক... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×