somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়ন্ত্রনহীন বেপরোয়া অব্যবস্থাপনা এবং হারিয়ে যাওয়া ছেলেটি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকায় এক এলাকা থেকে অন্য এলাকা কিংবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করে বেশ কিছু বাস। যাদের আমরা সিটি সার্ভিস বলে অবিহিত করে থাকি। ছোট্ট শহরে অল্প দুরুত্বে সার্ভিসগুলো বেশ বেপরোয়া।
কিছুদিন আগে মতিঝিল থাকে শ্যামলী, আদাবর হয়ে শিয়া মসজিদ রুটে চলাচলকারী জনৈক সিটি সার্ভিস কেড়ে নিল এক ছাত্রের জীবন। অকালেই হারিয়ে গেল আরো একটি তাজা প্রাণ। বেপরোয়া সিটি সার্ভিসের নির্মমতায় সে পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সে আর কখনই ফিরবে না। বিশ্ববিদ্যালয় চত্ত্বরে তার আর কোন পদচারণা থাকবে না। সাময়িক প্রতিবাদ হলেও টনক নড়েনি দ্বায়িত্বপ্রাপ্ত বা উর্ধ্বতন কারোরই। ফিরেও আসেনি বিদায় নেয়া ছেলেটি।
মা স্বপ্ন দেখতেন তার ছেলে পড়াশোনা শেষ করে ভালো চাকুরী করবে, উঁচু পদবীর অধিকারী হবে। বাবা চাইতেন ছেলে তার নিজের ব্যবসাই দেখাশোনা করবে। অথচ তারা তাদের বুকের মানিককে হারিয়ে ব্যথিত। মনে বেধেছেন ধৈর্য্যের পাথর।
বহু পথ পাড়ি দিয়ে গ্রাম বা মফৎসল থেকে জীবনযুদ্ধে জয়লাভ করতে ব্যস্ততম সে শহরে পড়তে আসা। বিশ্ববিদ্যালয়ের হলে বসবাস। এরপর একদিন ব্যস্ততম শহরের অনিয়ন্ত্রিত ব্যবস্থার কাছে হার মেনে জীবন হারানো।
আজ হয়ত আমরা তাকে ভুলে গেছি। সে তো আর স্বনামধন্য কেউ না তাই ভুলে গেছি তার মৃত্যুর নির্মমতাটুকুও। মৃত্যু নামক স্মৃতির পাতায় আরো একটি নাম যুক্ত হয়েছে।
একটা মানুষের প্রথম ও প্রধান পরিচয় সে মানুষ। এটাই তো আমাদের শিক্ষা। নাম, পরিচয় বাদ দিয়ে একজন মানুষ হিসেবে তার জীবনবসান নিশ্চই কাম্য ছিল না। কেন এই বেপরোয়া অব্যবস্থাপনার কাছে জীবনের বলি দান?
কয়েকদিন বন্ধ থেকে গত কিছুদিন হল পুনরায় আগের রুটে চলতে শুরু করেছে সেই ঘাতক সার্ভিস। মোটা অংকের অর্থ দিয়েই হোক আর পর্বতসম ক্ষমতা দিয়েই হোক আবার তারা রাস্তায় নেমে বেপরোয়া। প্রশাসনকে ছুঁতো আর আইন ও বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আবার তারা নিয়ন্ত্রনহীন অব্যবস্থাপনায় সেরা। একদিকে এই পরিবহন ব্যবস্থা আমদের রক্ত চোষার মত চুসছে আর অন্যদিকে কেড়ে নিচ্ছে প্রাণ। এর শেষ কোথায়?
মুখে দেশপ্রেম আর অন্তরে স্বার্থ জয়ের মনবাঞ্চা নিয়ে অনেকে বসছেন সমাধান ও পরিবর্তনের পথ খুজতে। সমাধান ও পরিবর্তনের নামে পোয়াভারী ভালোই হচ্ছে আর ঘনীভুত হচ্ছে সমস্যা। এখনও কি সঠিক সমাধানের পথ খোঁজা এবং পথ নির্বাচনের সময় আসেনি? এ অবস্থা থেকে পরিত্রান পেতে কাউকে না কাউকে অবশ্যই এগিয়ে আসতে হবে। থাকতে হবে প্রকৃত দেশ প্রেম এবং যথার্থ সদিচ্ছা।
বিষয়টিকে নিজের করে ভাবতে হবে। হতে পারে এমন অনাকাংখিত ঘটনা আমাদের জীবনেও আসবে। প্রকৃত দেশপ্রেম থেকে সদিচ্ছা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনের যথার্থ প্রয়োগ এবং বিচার ব্যবস্থাকে স্বক্রিয়করণ করে আমরা কি এই নিয়ন্ত্রনহীন বেপরোয়া অব্যবস্থাপনাকে রুখতে পারি? নাকি একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনাকে প্রকৃতির নিয়তি ভেবে মেনে নেব?
সব আগের মতই চলছে। সেই সিটি সার্ভিস। তার অনিয়ন্ত্রিত বেপরোয়া গতির দৌরাত্ম। শুধু নেই সেই ছেলেটির পদচারণা। যে নিজের ও মা-বাবার স্বপ্ন পুরোনের স্বপ্নে বিভোর ছিল, আর উদ্যমে সামনে এগিয়ে যাচ্ছিল। নেই কোন সমাধান বা সংশোধনের চেষ্টা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×