
শত সহস্র-শতাব্দী জমানো বরফ
ভালোবাসা খুঁজেছে বালিকা তোমার চুমুতে ,
বাস্পায়িত হয়েছে কত দীর্ঘশ্বাস
তোমার শরীর ঘেঁষে
হাতের স্পর্শ পেতে ।
বালিকা এ বুক চুরমার হয়ে যায়
তোমার চুড়ির ঝংকারে,
তোমার হাতের স্পর্শে ভালোবাসা খোঁজে
আপন নিঃশ্বাসের সুখ ।
বালিকা তোমার সম্মোহনী চাহনি
আমার নীলাভ জলছায়ায় ফেলে যায়
বসন্তের সুর ,
সব দৃশ্যমান শুন্যতা ঘিরে খোঁজে
আবেগের উষ্ণতা অনুভব।
বালিকা তোমার নীল জোছনার
প্লাবনের স্রোতে
ছায়াপথেরা কক্ষপথ ভুল করে
পৃথিবীতে এসে পরে ,
তোমার মায়াবী বিভ্রমে
প্রেমিকের চোখে জন্ম নেয়
ভালোবাসার স্ফুলিঙ্গ ।
জোনাকজ্বলা রাতে
বালিকা তোমার হাসির ঢেউয়ে
প্রেমিকের হৃদকম্পনে আততায়ী ভালোবাসা
হামলে পড়ে ।
তোমার ভালোবাসা কি ঘুমিয়ে পড়েছে
আমার জন্যে ?
দেখো তোমার ঠোঁট ছুঁয়ে আসা গল্পরা
আমাকে খুঁজে ।
বালিকা তোমার শতাব্দী মুড়ানো
মনের ইন্দ্রজালে
প্রতিবিম্ব আমার গড়ে হৃদয়ের মুখ ,
মেঘগুলো বৃষ্টি হওয়ার অপেক্ষায়
বালিকা তোমার অভিমানী ঠোঁট ছুতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



