somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের কথা

১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান বিশ্বে এ পর্যন্ত যা কিছু মহত কাজ সম্পন্ন হয়েছে তার অধিকাংশ কৃতিত্ব হচ্ছে যৌবন শক্তির। স্মরণীয় বরণীয় সেই সব মহাপুরুষদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে তার সর্বশ্রেষ্ঠ অর্জিত সাফল্য যৌবনের এসেছে।
আমাদের বাংলা সাহিত্যের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় যে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজীনজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্রমিত্র, জসিম উদ্দিন, সুফিয়া কামাল প্রমুখ কবি-সাহিত্যিকদের সৃষ্ট সম্ভারের শ্রেষ্ঠ ফসল যৌবন জীবনেই এসেছিল। রবীন্দ্র সাহিত্যের মহত্তম লেখাগুলি রচিত হয়েছিল তাঁর যৌবন কালে। মাত্র ৪৪ বছর বয়সে নজরুল বাকশক্তি হারিয়ে ছিলেন। কিন্তু তাঁর সম্পূর্ন সৃজনশীল সৃষ্টিকাল ভরা যৌবনে। ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত ৪২ বছর বয়ছে আর সুকান্ত ভট্টাচার্য ২২ বছর বয়সে মারা যান। সুতরাং তাদের যৌবনকালে রচিত সাহিত্য সমৃদ্ধ করেছে আমাদের বাংলা সাহিত্য।

সকল প্রকার সংকীর্ণতা, জীর্ণতা, আবিলতা, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে যৌবন শক্তি বিভিন্ন সময়ে সংগ্রামী ভূমিকা পালন করেছে। তার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম। দু’শো বছরের নিষ্ঠুর শাসন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফাঁসীর মঞ্চে যাঁরা ঝাপিয়ে পরেছিলেন তাঁদের অধিকাংশ ছিল ছাত্র-যুব সমাজ। বাংলা ভাষাকে বিশ্বের বুকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে যে কজন বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারীতে এবং সৈরাচার বিরোধী আন্দলনের অগ্রসেনানী সবাই কিন্তু যুব সমাজের প্রতিনিধি।
সেই সব শহীদের সেই সব যৌবন উদ্দিপ্ত যুবকদের আত্নত্যাগ কি বিফলে গেছে? অবশ্যই না। জাতি শ্রদ্ধার সাথে তাঁদের স্মৃতির প্রতি অর্ঘ দিয়ে স্মরণ করে।
যৌবনের জয়গানে আমরা যেমন বিভোর, তেমনি বর্তমনে শংকিতো বটে। আজকের বিশ্বজুরে যৌবন যেন ধুকে ধুকে মরছে। এখনকার যৌবন যেন বিকারগ্রস্থ, বিপদক্লিষ্ট তারুণ্যের বিপদগামী স্রোত এখন প্রবল আকার ধারন করেছে। সময় এসেছে এখনই এই পথ রুদ্ধ করার। সাম্প্রতিক সময়ে খুন , সন্ত্রাস, ধর্ষণ, ইভটিজিং, চাঁদাবাজী, ছিনতাই, চুরী-ডাকাতি, সর্বনাশা ড্রাগ নেশায় আসক্তি হয়ে অতলান্ত চোরাবালিতে হারিয়ে যাচ্ছে আমাদের আজকের যুবসমাজ।
এখন মনে হয় যৌবনের গৌরব যেন রুপকথার গল্প। মাদক দ্রব্যের বিষাক্ত ছোবলের বিষে নীল হয়ে আসছে পুরো যুব সমাজ। শহরের অলি-গলি থেকে গ্রামগঞ্জের হাটবাজারেও পৌছে গেছে সেই সব নেশাদ্রব্য মদ, গাঁজা, হেরইন, ফেন্সিডিল, আফিম, সরস, মারিজুয়ানা ইত্যাদি। সমাজের প্রায় পরিবারের যুবকেরা এসব নেহায় আসক্ত। এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য সকারী, বেসরকারী, সামাজিক-সংস্কৃতিক সংগঠন সবাইকে এগিয়ে আসতে হবে।
বাধঁন ব্লগ স্বপ্ন দেখে যৌবনের সেই গৌরবজ্জল সময় ফিরে পাওয়া। তাই বাধঁন ব্লগের আহবান
“সুন্দর, মহত্ত মানুষ চাই। আলোকিত মানুষ, আলোকিত জীবন যৌবন………”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×