somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগাব্লগির বর্ষলিপি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ব্লগ জগতে আমার প্রথম সাক্ষাত হয় সচলায়তন'র সাথে, ২০০৯ সালের শেষের দিকের কথা সেটা। আমরা কয়েকজন বন্ধু মিলে তখন সিলেটে একটা লিটল ম্যাগ প্রকাশ করতাম 'সূর্যপালক' নামে। ছোট গল্প, কবিতা, প্রবন্ধ এসব নিয়ে ঐ ম্যাগাজিন ছিল। ম্যাগাজিন বের করতে গিয়ে পরিচয় হয় নাজমুল আলবাব অপু ভাইর সাথে, তিনি ছিলেন সময় প্রকাশের অধিকারী। ভাইয়ের অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ফাঁকে ফাঁকে দেখতাম তিনি ডেস্কটপে কি যেন করে! #:-S বন্ধু অপূর্বের মাধ্যমে জানতে পারি ঐটা ব্লগ, তিনি ব্লগ লিখে। খুব সম্ভবত তিনি তখন সচলায়তনেই ব্লগিং করতেন। সেই থেকে মাথায় একটা জিনিস ভালোমতে গেঁথে যায় যে যারা ব্লগিং করে তারা উচ্চমানের জ্ঞানী ব্যক্তি! |-)

এই ধারণাটা আরও পাকাপোক্ত হয় যখন সামুর সাথে পরিচয় হয়। ২০১১ তে ফেসবুকে ইমরান তাহেরের 'ভালবাসা ও কিছু আবেগ'র পেইজের সুবাদে তত্‍কালীন হিট তকমাওয়ালা ব্লগার রিয়েল ডেমোন, নিরব ০০৭, ত্রিনিত্রি এই গুণী ত্রয়ীর বিখ্যাত 'কফিশপ' পড়ে সামুর সাথে পরিচয়। কফিশপ এতটাই ভালো লেগেছিলো যে আমি এ যাবতকাল পর্যন্ত যত ভালবাসার গল্প পড়েছি তার মধ্যে এটা সর্বপ্রথমে। :#> তো, কফিশপ পড়ে আর রিকভাই, নিরবদা, তিন্নি আপুর বিরাট পাঙ্কা হয়ে গেলাম আমি, মাথায় বরফের মতো জমে গেলো যারা ব্লগে লেখে তারা অন্য লেভেলের লেখক। :-P পরে অবশ্য সামুতে এসে এ ধারণা অনেকাংশে পাল্টে যায়, সবাই না, :-B গুটিকয়েক লেখক আছেন যারা সত্যিই অন্য লেভেলের, হয়ত পৃষ্ঠপোষকতা কিংবা নিজেকে মেলে ধরার ইচ্ছার অভাবে সবার সামনে নিজেকে বিকশিত করতে পারছেন না। B:-/


ফেসবুকে লেখালেখির মাধ্যম হিসেবে ২০১১ তে ভালবাসার ডাকপিয়নকে ব্যবহার শুরু করে যখন পুরোপুরি জড়িয়ে পড়ি তখন পরিচয় হয় একঝাঁক ব্লগারের সাথে; ইনকগনিটো, শশী হিমু, তেরো, সালমা হ্যাপি, চশমখোর ও আরও অনেকে, এরা প্রত্যেকেই খুব ভালো লিখতেন। তখন একবার ইচ্ছা করত, নাহ আমিও ব্লগে একটা নিক খুলি! পরক্ষনেই মনে হত যে, ধুরর আমার তত যোগ্যতা নাই ব্লগিং করার। আর ততদিনেও ব্লগে নিক না খোলার পিছনে আমার একটা সুপ্ত কারণ ছিল, আমার কখনোই কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ ছিল না, আর ব্লগিং নিয়মিত করা দরকার। তাই আর নিক খোলার দিকে পা বাড়াই নি। :(

কিন্তু ২০১২র শেষের দিকে সোহাগ সকালের সাথে পরিচয় হয় ফেসবুকে, তার চাপাচাপিতে এক কথায় তার জোর জবরদস্তিতে '১৩র বইমেলার সময় এই নিক খুলেই ফেলি! B-)

তারপর তো অন্য লেভেলের ইতিহাস, কেটে যায় দীর্ঘ রাত্রি দিবস কিন্তু আমি আর সেইফ কিংবা জেনারেল হতে পারি না। /:) অনেকের নিকের দ্বারে দ্বারে ঘুরেছি যে আমাকে কমেন্ট করার সুযোগ দেয়ার জন্যে কিন্তু না। এভাবে কেটে গেলো আট নমাস, পোস্ট করতাম আমার পুরাতন লেখাগুলো কিন্তু কেউ এসে ব্লগ দেখত না আর আমিও কমেন্ট করতে পারতাম না কোথাও! একটা সময় পর সেইফ হওয়ার আশা ছেড়ে দিলাম বিরক্তিতে! |-) |-) তারপর অনেকদিন পর হঠাত্‍ একদিন দেখি আমাকে সেইফ করা হইছে!


তারপরও ঘটনা শেষ না, আমাকে আরেকবার হঠাত্‍ ওয়াচে নিয়ে যাওয়া হলো! কাহিনী কি বুঝতে না পেরে দেখি, আমাকে নোটিশ করা হয়েছে আমি নাকি উপুর্যুপুরি নিয়ম ভঙ্গ করেছি! :-& #:-S অথচ আমি টুকটাক কমেন্ট ব্যতীত আর কিছুই করি না ব্লগে। আরও তিনমাস এভাবে পড়ে থাকার পর জানাপুকে ইমেইলে জানিয়ে তখনকার মতো মুক্তি পেলাম। তারপর থেকে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার ব্লগিং। দেখতে দেখতে কিভাবে যেন আজ দুই বছর পেরিয়ে গেলো!!


সামুতে জয়েন করার পর অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকের সাথে খুব ঘনিষ্ঠতাও হয়েছে, তাদের মধ্যে অপু তানভীর, তিহী অন্যতম। আমি নিয়মিত ব্লগে আসি না বলে সবার সাথে হয়ত যোগাযোগ রাখা সম্ভব হয় না। তারপরও সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা।

হ্যাপি ব্লগিং :)
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×