সোনালী রোদ আর সুন্দর সকালের স্নিগ্ধতা ।দূরে ট্রেন চলে যায় ঝিক ঝিক আওয়াজে।সমস্ত সকাল ব্যস্ত ,ব্যস্ত সমস্ত শহর, রাস্তা ঘাট আর যানবাহন।
রেললাইন পার হয়ে রাস্তার মোড়ে এসে দাড়িয়েছি। সিগনালের জন্য অপেক্ষা করছি।এমন সময় বাস থেকে নেমে এলো ছোট্ট একটি ছেলে। চশমার কাঁচে ঝিকিয়ে উঠলো রোদ। হ্যা, আমি ওর দিয়েই তাকিয়ে আছি। তাকিয়ে আছি রূঢ় বাস্তবতার দিকে।
ছেলেটির বয়স কত হবে? আনদাজ করলাম ৮/৯ বছর।বাস থেকে নেমে চিৎকার করে ব্যস্ততার সাথে সবাইকে জানিয়ে দিচ্ছে তার বাস কোথায় যাবে। আমি কেন তাকিয়েছি জানেন? ওর বয়স কম বলে নয় ,বরং ওর মত এই দারিদ্রের যাতাকলে নিষ্পেষিত শিশুসন্তান কে দক্ষতার সাথে বাস এর হেল্পার/কন্ডাকটর হতে দেখে। আপনিও অবাক হতেন , আমি যেমন হয়েছি। আমরা ঐ বয়সে মায়ের হাত ধরে ইস্কুলে গিয়েছি। এখনও সবাই যায়। অনেকে যায় ঐ বাসে করে। ওরা তাকিয়ে দেখে । তাকিয়ে দেখে তার মতই একটা ছেলে ইস্কুল ব্যাগ কাঁধে নিয়েছে, বাহ কি সুন্দর তো ব্যাগ টা ।দেখে একটি সুন্দর ফ্লাক্স থেকে পানি খাচ্ছে ।ওর কি ইচ্ছা করেনা?? নাহ করেনা বোধহয় কারণ ওকে ওর পরিবেশ সেটাই শিখিয়েছে ।
ঐ ছেলেটিও স্বপ্ন দেখেছিল । দেখেছিল সে ইস্কুলে যাবে ।কিন্তু কোন এক সময় দেখেছিল।এখন আর সে ইস্কুলে যাওয়ার স্বপ্ন দেখে না। এখন সে স্বপ্ন দেখে টাকা উপার্জনের , স্বপ্ন দেখে বস্তিঘরে বসে ২ মুঠো পোলাও মাংস খা্বার।ওর সব স্বপ্ন মুছে গেছে । পরিবর্তিত হয়েছে সপ্নের গতি। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে। আমি আর আপনি কি করি ওদের জন্য। বড়জোড় ১০ টা টাকা হাতে গুঁজে দেই। আর সবাই একটা দীর্ঘশ্বাস ফেলি তাইনা?? আমি জানি আপনারা এখন একটি দীর্ঘশ্বাস ফেলছেন !!!
জানি আমাদের কিছু করার নেই ওদের জন্য । আপনার আমার সময় কোথায়??? আপনি আর আমি তো আমাদের নিজেদের স্বপ্ন নিয়ে ব্যস্ত । আমরাও তো সবাই ই স্বপ্ন দেখি ওর মত তাইনা? তাই আমিও জানি স্বপ্নের মূল্য কতটুকু। স্বপ্নের আড়ালে আমরা আমাদের বাস্তবতা আড়াল করে রাখি।
আমাদের কিছুই করার নেই । তাও একটা জিনিস করতে পারি ,সেটা হল দোয়া....যাতে ওরা স্বপ্ন দেখতে না ভূলে যায় ।কারণ স্বপ্ন তো মানুষ ই দেখে তা দেখতে টাকা লাগে না কিন্তু বাস্তবে রূপ দিতে অনেক টাকা আর মন লাগে. যার টাকা আছে তার মন নেই যার মন আছে তার টাকা নেই।
আমাদের কারো সাথে কোনো সংযোগ নেই কিন্তু একমাত্র ঐ স্বপ্ন ই আমাদের মিউচুয়াল ফ্রেন্ড যেটা আমি ,আপনি আর ঐ বাচ্চা ছেলেটা একসাথেই দেখি। আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


