সুনিল গঙ্গোপধ্যায় উপন্যাস লিখেছেন- ভালবাসা প্রেম নয়।তার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতায় রচিত উপন্যাস। বন্ধুর ঘরণী বন্ধুটিকে ভালবাসে ঠিকই,কিন্তু প্রেম করে আরেকজনের সঙ্গে ! সেজন্যই বোধকরি লেখক এই উপন্যাসের নাম দিয়েছেন-ভালবাসা প্রেম নয় !
পৃথিবীতে আমার বয়স যত পুরনো হচ্ছে,অর্থাৎ কিনা,আমি যত পুরনো হচ্ছি এ দুনিয়ায়,দুনিয়ার ব্যাপার স্যাপার দেখে শুনে আমারও কেবল মনে হচ্ছে তাইতো;ভালবাসা আর প্রেমতো সত্যিই এক জিনিষ নয়!
ভালবাসা বিরজমান সবখানে।মা-বাবার সাথে সন্তানের ভালবাসা।বন্ধুর সাথে বন্ধুর ভালবাসা। বন্ধুত্ব যদি ছেলেতে মেয়েতে হয়,সেখানেও বন্ধুত্বের ভালবাসাবাসি।নির্মল ভালবাসি। কিন্তু ভালবাসা যখন প্রেমে রুপ পরিগ্রহ করে তখন- ই
পয়দা হয় দুনিয়ার তামাম জটিলতা।বিশ্বাস-অবিশ্বাস । ইত্যাদি ইত্যাদি।
তাই নিচের কবিতা -
ভালোবাসো ?
কাছে আসো তবে !
প্রেম ?
তবে দূরে রও !
প্রজাপতি মন ভালবাসা খোজে
প্রেমের গণীত শাস্ত্রনা বোঝে,
ভালোবাসা -ভালোলাগা
প্রেমের বুলি-
মিথ্যে ফাকা !!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


