এই শহরের কোন এক বাড়ির ছাদে নির্গুম রাতগুলোতে জোছনা ধরেছি কতো । বন্ধুর গিটারের তারের ঝংকারে সূরে-বেসূরে গানের আসর জমেছে কতো । এই শহরের বাঁকে বাঁকে ছোট-বড় পাহাড়গুলোতে বাদামের ঠোঙ্গা হাতে বন্ধুদের তুমুল আড্ডায় কেটে গেছে কতোনা বিকেল । মানুষের ভালবাসার সেই পাহাড়গুলো আজ হয়েছে মানুষের প্রাণ সংহারী ! একদল 'অমানুষের' কারণে ।
রাতের অন্ধকারে পাহাড় কেটে,ট্রাক ভরে ভরে মাটি সরিয়ে,থলে ভরে ভরে টাকা কামিয়েছে তারা । সে টাকায় রাতারাতি কাওকে লাখপতি বনে যেতে দেখেছি । স্ত্রী,কন্যার জন্য নতুন গহনা,পুত্রের জন্য নতুন বাইক কিনতে দেখেছি ।
আর আজ কিছু অসহায় মানুষের স্ত্রী,কন্যা,পুত্র,ভাই বা স্বামী চিরতরে হারিয়ে গেছে সেই পাহাড় চাপায় । ওই অমানুষদের কারণেই । ওসব অমানুষদের ব্যাপারে আমাদের প্রশাসনের ভূমিকা নতুন করে বলার দাবী রাখে না ।
বর্তমান সরকার অনেক কিছুতেই সংস্কার করছেন । সাধুবাদ পাবার মতন সংস্কার । ওই অমানুষদের ব্যাপারটি কি সরকার একটু তলিয়ে দেখবেন ?
তলিয়ে দেখবেন কি,এভাবে আর কোন মানুষকে তার প্রিয়জনকে না হারাবার জন্য ?
সরকার কি পূর্ণ মনোযোগে একটিবার অন্তত নজর দেবেন, আমাদের মনুষত্বকে বাঁচিয়ে রাখবার জন্য ?
ছয় হাজার মাইল দূর থেকে এ-মুহূর্তে বড় বেশী অসহায় বোধ করছি। বিপর্যস্ত এই মানুষদের জন্য কিছু করার তাগিদ অনুভব করছি ভীষণভাবে । কিন্তু পারছিনা । আপনারা যারা দেশে আছেন, যাদের সামর্থ আছে, আপনাদের শক্তিশালী সাহায্যের হাতগুলো এই অসহায় মানুষদের প্রতি বাড়িয়ে দিন দয়া করে ।
বিপর্যস্ত পরিবার গুলোর জন্য হৃদয়ের গভীর থেকে সমবেদনা, সহানুভূতি, ভালবাসা...!
বিপর্যয়ের বলি,বিদায়ী আত্মাদের প্রতি-পূর্ণ সম্মান, শ্রদ্ধা আর প্রার্থনা-আপনারা ভাল থাকুন ওপারে !
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০০৭ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



