somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিরীতের খ্যাতা দিয়া যইত্তা ধইরা মাইরালা...

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিস্তি ৬৫:


রেওয়াজটা পুরনো। বছরে একবার ডাটস যাবে সীতাকুণ্ড। সেখানকার চন্দ্র পাহাড়ের রূপ যৌবনের ভেতর কাটাবে পুরো একটি দিন। সে মতে, সীতাকুণ্ড ট্যুরের আয়োজন করা হলো। আমরা সবাই সেখানে যাওয়ার জন্য উৎসাহের সাথে জড়ো হলাম টিএসসি চত্বরে। সে সময় আমাদের বেশির ভাগ ট্যুরের বাস নেয়া হতো বাবুল মামার কাছ থেকে। যথা সময়ে টিএসসি চত্বরে বাবুল মামা হাজির। ১১ টার দিকে আমরা রওয়ানা করলাম। বাস ছাড়ার সাথে সাথে আমাদের সিনিয়ররা সবাই হই হুল্লোড় শুরু করলেন। প্রিন্স ভাই, সালেহীন ভাই ও তানিম ভাইয়েরা সেই পুরনেরা গান ধরলেন ... পিরীতের খ্যাতা দিয়া যইত্তা ধইরা মাইরালা...। আমরা সবাই গলা মেলাচ্ছি। সেই সাথে নাচানাচি। বাবুল মামা এ সবের সাথে পরিচিত। বরিশালের বাবুল মামা সব সময় হাসি খুশি। তিনি কখনো বেজার হয়েছেন , এমনটা আমি দেখিনি। শহীদ ভাইয়ের আমল থেকে আমার নিজের আমলেও তার গাড়ি নিয়ে আমরা ঘুরতে গেছি। এত সহযোগি চালক আমার চোখে সাত্তার ও মোখলেস ছাড়া দ্বিতীয়টি চোখে পড়েনি।

সকালে আমরা সীতাকুণ্ড পৌঁছালাম। সেখানকার থানা নির্বাহি কর্মকর্তাকে আগে থেকে ইনফরম করা ছিল। আমাদের ফ্রেশ হওয়ার জন্য দু চারটে কক্ষ খুলে দেয়া হলো। মেয়েদের জন্য পাশের একটি বাসা। সীতাকুণ্ডে সে সময় কোনো হোটেল ছিল না। এখনো সে রকম কোনো হোটেল নেই। ফ্রেশ হয়ে আমরা বের হলাম চন্দ্রনাথ পাহাড়ের পথে। সে সময় বর্ষার শুরু। ভেজা পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর অন্যদের বিশেষ করে নারী সদস্যদের জন্য সহযোগিতার জন্য হাত বাড়াতে হলো। এই হাত বাড়ানোর জন্য অনেকে প্রস্তুত। কিন্তু সব নারী কিন্তু সবার হাত ধরবেন, এটা হতে পারে না । হয়নি। বয়সে যেহেতু আমি ও বাবু ছোট তাই অনেকে আমাদের ওপর ভরসা করলেন। আমি একাই দুজনওকে টেনে তুলেছিলাম চন্দ্রনাথের চূড়ায়!!!

চন্দ্রনাথে ওঠার জন্য সিঁড়ি পথ আছে। কিন্তু ডাটসের ট্যুরে সেটাকে নামার জন্য ব্যবহার করা হতো। ওঠা হতো এবড়ো থেবড়ো পথ ধরে। ঝর্ণার বাম পাশ ঘেঁষে উঠে যাওয়া ট্রেইলটিই ছিল আমাদের ওঠার রুট। এটা আমরা পরেও ফলো করতাম। ওঠার মাঝ পথে বিরতি দিলাম। কেউ কিছু দূরে, কেউ কাছাকাছি, সবাই আসলে এরকসাথে চন্দ্রনাথ মন্দিরে আমরা যাবো। এর মধ্যে সবাই পানি, চকলেট , পেয়ারা চিবুচ্ছেন। কেউ হাত-পা ছড়িয়ে বসে পড়েছেন। কান্তিতে অনেকের অবস্থা খারাব।

ঘন্টা দুয়েকের মধ্যে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠলাম। সেখানকার মন্দিরে অনেকক্ষণ অপেক্ষা, ছবি তোলা এবং জিরিয়ে নিয়ে এবং পাহাড়ের চূড়া থেকে চট্টগ্রাম পোর্ট দেখে আমরা নামতে শুরু করলাম। নামার পথে ঝর্ণায় ভেজা। পানি দেখলে নিজেকে সামলানো কঠিন। কিন্তু আপুরা যেহেতু ভিজবেন, তাই ভাইয়াদের আগেই ভিজে সরে যেতে হবে। আমরা তাই করলাম। এর মধ্যে এক বজ্জাত গোপনে আপুদের ছবি তোলার চেষ্টা করছিল। আমাদের কারো চোখে পড়েনি। তবে শেষ পর্যন্ত ধরা পড়লো। জানা গেলো উনি একজন গেস্ট হিসাবে আমাদের সাথে অংশ নিয়েছেন!

সীতাকুণ্ড থেকে আমরা ফিরে এলাম। অনেক ভালো লাগা একটা স্মৃতি নিয়ে। আমার প্রথম পাহাড়ে চড়ার অভিজ্ঞতা সেটিই। পাহাড় থেকে নেমে আমরা আবার থানা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে। সেখানে মস্ত বড় একটা পুকুর। সেই পুকুরে আমরা অনেকে সাঁতরালাম। সেখান থেকে উঠে দুপুরের খাবার শেষে আমরা ফিরলাম ক্যাম্পাসে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×