somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিমল, সুশান্ত, শ্যামল, সুধীর কিম্বা শিবানীর মুখ-

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্ম এমন এক গ্রামে যেখানে মুসলিম বাড়ি মাত্র তিনটি। একটি আমাদের, আরেকটি আমার দাদার বাড়ি। আরেকটি আবুল মিয়ার বাড়ি। পরে যুক্ত হয়েছে সন্দীপের একটি পরিবার।

শতাধিক পরিবার নিয়ে যে গ্রাম সেখানে এই তিনটে বাড়ির ছেলে মেয়েরা এক অসাধারন সখ্যতার ভেতর দিয়ে বড় হয়েছে। এখনো সেটি অব্যাহত রয়েছে।নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর বজলুল করিম গ্রামটি যে কোনো বিবেচনায় শান্তি ও আনন্দের স্মৃতি নিয়ে আমরা বড় হয়েছি।

আমাদের সামনের মহাজন বাড়িতে আমরা ফুটবল খেলতাম, মাতবর বাড়িও আমাদের ফুটবল মাঠি ছিল। মহাজন বাড়ির পুকুর পাড়ে অনেক বিকাল কেটেছে আমি, ফারুক, মীনা ও শিবানীর একসাথে লুডু খেলায়।

আমরা একই সাথে একই বাড়ি হিন্দু ও মুসলিম পরিবার কয়েক বছর বসত করেছি। কিন্তু সঙ্ঘাত, মনোমালিন্য কিম্বা সহিংসতার কোনো কাহিনী আজ পর্যন্ত আমার কানে আসেনি।

তেত্রিশ বছর পর খবরের কাগজে হিন্দু বাড়ি ঘর, উপাসনালয় পুড়িয়ে দেবার খবর অনেক বেশি পড়ছি। এটি আমাকে খুবই কষ্ট ও পীড়া দেয়। আমরা বন্ধুরা মিলে ছোটবেলায় এবং বড় হয়েও এগিয়ে যাচ্ছি সমানতালে।

সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প, সেটি আমরা অনুমানও কতে পারি না, এই সুবর্ণচরে। আমাদের পরিবারের প্রায় সবাই ধর্মপরায়ণ, পর্দানশীন এবং ধর্মের বাইরে যে কোনো কর্মকাণ্ডকে বরদাশত করেন না। কিন্তু এমন একটা পরিবারে আমরা ছোট বেলা থেকে দেখে এসেছি পাশের বাড়ি আলোরানী মাসি, সুধীর ও মানিকের মা মাসি, রুনা আমাদের বাড়িতে আড্ডায় জমাতো, এখনো জমায়। তবে রুনা ও আলোরানী মাসির দেখা মিলে না। বিয়ে করে তারা দূরে থাকেন।

আমার মরহুমা দাদি ও ফুপু এবং মা - চাচীর সাথে তাদের এ সখ্য কয়েক দশকের।এ রকম প্রায় সব পরিবারেই সখ্যতা ছিল, আছে।

দেশের বিভিন্নপ্রান্তে সাম্প্রদায়িক সঙ্ঘাত হয়, এটি কেন হয় আমার মত অনেকেই হয়ত জানেন।

অতি সম্প্রতি পাবনার ঘটনায় সরকার দলীয়দের প্রতি প্রকাশ্য আঙ্গুল উঠেছিল। রাজনৈতিক শক্তির কাছে সেটি পরাজিত। এর আগে রামুতে বৌদ্ধ বিহারে হামলা হয়েছে। দুর্ভার্গার সুযোগ হয়েছিল রামু ও উখিয়ার ঘটনা তলিয়ে দেখার- আমি নিশ্চিত এর জন্য আম্লীগ দায়ি। সাথে প্রশাসনের অবহেলা। এখন যশোরের অভয় নগর!

যে কোনো ছুঁতোয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও পাহাড়িদের নিয়ে হাঙ্গামা, তাদের বলির পাঠা বানিয়ে রাজনৈতিক ফায়দা তোলার কোনো যুক্তি না থাকলেও আমরা সেটিই করি এবং এটা নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গের মতই ঘটনা। তবে এ ঘটনা থেকে আম্লীগ বেশি সুফল পায়। সামনেও পাবে। অপরাধীরা শাস্তি পায়না, বিচারের আওতায় আসেনা। কেবল আশ্বাস, আশ্বাস আর ভোটের রাজনীতি চলে অবিরাম।

আমরা অসহায় ভাবে তা দেখি। ভাবি-পরিমল, সুশান্ত, শ্যামল, সুধীর কিম্বা শিবানীর মুখ। আমরা কখনো বিচ্ছিন্ন হইনি, হবোও না। রাজনীতির নষ্ট বিষ, ঘৃণার চাদর ফুঁড়ে সত্যের সূর্য একদিন উঠবেই।

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×