পারতে, পারতাম, পেরেছি জাতীয় শব্দ গুলো রাজনৈতিক-
তবুও ভালো থেকো
চাইলেই সব পাওয়া যায়না, পেতেও নেই।
তাহলে বলো- এই যে বিরহ, যন্ত্রণা কাতর চাহনি
তোমার অপেক্ষা! সবই কি মিথ্যে?
সত্য মিথ্যের কিছু নেই, তুমি আছো-আমি আছি, থাকবো।
কারো জন্য কিছু থেমে থাকেনা। সময় বড়ই অদ্ভূত এবং ব্যাভিচারি।
তবুও তুমি ফিরতে পারতে!
পারতে, পারতাম, পেরেছি জাতীয় শব্দ গুলো রাজনৈতিক-
ভালোবাসা, প্রেম এবং যৌনাচারকে অপমান করোনা- এ সব বলে।
চলো সামনে তাকাই-পাহাড়ের চূড়ায় দ্যাখো-
আকাশ ছুঁয়েছে পাহাড়-পাহাড় ছুঁয়েছে আকাশ
অপরূপ দৃশ্য-মিলন
এমন মিলন কি আমাদের হতে পারতো না! পারতো, তবে হয়নি।
চলো বদলে যাই!
চাইলেই বদলানো যায়না। যাবেও না। সুতরাং অপেক্ষা বৃথা-
তবুও ভালো থাকো! তুমি ভালো থাকলে, আমিও।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



