হিংসার আগুনে পুড়ে গেছে স্বপ্ন গুলো
কেমন ছিলে- কেমন আছো!
ভালো থাকার কথা ছিল, ভালো আছি বলতে চেয়েছি
পারিনি-
কতগুলো দিন এভাবে চলে গেছে!
হিংসার আগুনে পুড়ে গেছে স্বপ্ন গুলো
আক্রান্ত-নিপীড়িত-নিষ্পেষিত আমি- আমরা যাইনি কোথাও, তবু
তোমার কাছেও না,
মানুষ কি হারে? পরাজিত হয়?
হয় না বন্ধু
হাল ছেড়ো না- কণ্ঠ ছাড়ো!
অনন্ত আগামী তোমার অপেক্ষায়!
কণ্ঠ ছাড়ো-
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



