গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো নিয়ে 'বার-বি-কিউ' শব্দটা বেশ ব্যবহৃত হচ্ছে ২০১৩ সালের শেষ দিক থেকে-এখন পর্যন্ত। কিছুক্ষন আগেও একটি সংবাদ মাধ্যমের কমেন্ট সেকশনে এ শব্দটির প্রয়োগ দেখলাম।
এমনকি সংবাদকর্মীরাও ফেসবুক, ব্লগ ও সংবাদে এ শব্দটি ব্যবহার করছেন। আমার ধারণা এটা না জেনেই করা হচ্ছে। কোনো সুস্থ চিন্তার মানুষ এ শব্দটা ব্যবহার করতে পারেন না।
বার-বি-কিউ ব্যাপারটা আনন্দের, কখনো কখনো বুনো আনন্দের। পর্যটনের সাথে এর বেশ খাতির। সেখানে ক্ষমতার নামে রাজনীতির গোলক ধাঁধায় মানুষ পোড়ানোকে ক্যান জানি বার-বি-কিউ হিসাবে অনেকেই বলতে মজা পাচ্ছেন!
এটা কি কোনো আনন্দ-উৎসব! যার জন্য এ শব্দের ব্যবহার!
যার পোড়ে সে বোঝে! তারা রাজনীাতির নামে ক্ষমতার নগ্ন পায়ে চুমা খায়-চাটে ; তাই তাদের কাছে মানুষ পোড়ানো উৎসব উৎসব লাগে।
ফরিদ মিয়ারা পুড়ে মরে, লিটনদের চোখের পানি- প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তায় মগ্ন আমরা!! কী নগ্ন-নোংরা আমাদের মন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



