somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে মিলাদুন্নবী সা:- মডারেট মুসলিম বলে কিছু নাই

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের আব্বা-আম্মা মুসলিম, তাই আমরাও! এর বাইরে বড় কোনো তফাৎ কি আছে? আমি দেখিনা। আপনারা অনেকে দেখে থাকতে পারেন হয়তো। ইদানিং একটা শব্দ চালু হয়েছে 'মডারেট মুসলিম'।
মানে নামে মুসলিম, ধর্মকর্ম পালন করাটাকে যারা শোভন মনে করেন না বা করার দরকারই মনে করে না এবং এটি অত্যন্ত আনন্দের সাথে বলেন! এখানে হবে ধর্মপালনকারী মুসলিন, ধর্ম পালন থেকে বিরত থাকা মুসলিম। এভাবেই চিহ্নিত।

কুর্মআন শরীফে মুসলিম ও মুমিনদের উদ্দেশ্য করে বিভিন্ন আয়াত নাজিল করা হয়েছে।
মুমিন হলেন তারা, যারা আল্লাহর অপার অনুগ্রহ লাভ করার জন্য নিজেদের উপযুক্ত করতে পেরেছেন। আল্লাহ যাদের ওপর সন্তুষ্ট।
আর মুসলিম হলেন আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করছেন। তবে পুরোপুরি সন্তুষ্টি অর্জনে সক্ষম হননি। আমি সহজ বাংলায় এটুকু বুঝি।

ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু আধিপত্যবাদের কাছে আমরা ক্রমশ দূর্বল হয়ে এখন সুবিধামত ধর্মপালনকে বেছে নিয়েছি। নানা বিভক্তি আমাদের ভেতর। তবুও এটাই সত্যি, ইসলামের মত একটি অসাধারণ ধর্ম ঐতিহ্যগতভাবে আল্লাহর অনুগ্রহে আমরা লাভ করেছি। আসলেই আমরা সৌভাগ্যবান।

ইসলাম মানুষের ব্যাক্তি স্বাধীনতায় বিশ্বাস করে। দুটো পথ নির্দেশ করে- একটি অনুসরণ করলে জান্নাত। আরেকটি অনুসরণ করলে জাহান্নাম। কোনটি অনুসরণ করা হবে- সেটির সিদ্ধান্তও আমাদের ওপর।

আজ বারই রবিউল আউয়াল। ইসলাম ধর্মের মহান প্রবর্তক-নবীকূল শিরোমনি,হজরত মুহাম্মদ সা: এর আগমন ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন।
একজন মুসলিম হিসাবে এ দিনটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ তেমনি মহান আল্লাহর বানী আল কুরআন এবং রাসূলে পাক সা: এর হাদীস-সুন্নাহ ভিত্তিক জীবনাচরণ আমাদের জীবনকে সুন্দর করতে পারে।

আসুন আমরা মুমিন হিসাবে নিজেদের গড়ে তোলার প্রতিযোগিতায় অংশ নিই।
ভুলে গেলে চলবেনা আমাদের জন্ম যেমন সত্য-মৃত্যুও। আমরা যে যে রকম কথাই বলিনা কেন- আমাদের কবরে রাখা হবে। যে সব হুজুরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করছি- তাদের কেউ একজন কবরে লাশটা নামিয়ে দেবার সময় পড়তে বলবেন- বিসমিল্লাহি ওয়া আ'লা মিল্লাতে রাসূলিল্লাহ।

যদিও আমরা অনেকে আল্লাহ ও তার রাসূলে (সাঃ) আদর্শ থেকে দূরে সরে ছিলাম।

ডান কাত করে শুইয়ে দেয়া হবে কবরে। বাঁশ বা কাঠ দিয়ে ঢেকে তারপর মাটি চাপা দেয়া হবে। শুরু হবে অনন্ত জীবন। সেই জীবন সবার সুখের হোক- তাই ইসলাম চর্চার মাধ্যমে আমরা নিজের, পরিবারের এবং সমাজ-রাষ্ট্রে আল্লাহর অশেষ রহমত-বরকত এবং অনুগ্রহ লাভের চেষ্টা করবো।আল্লাহ আমাদের কবুল করুন। আমীন।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×