somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর দোস্তী নয় -জামায়াত নিষিদ্ধ করতে হবে এখনই!

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোমিও চিকিৎসা আর নয়।এবার এন্টিবায়োটিক দরকার।মাননীয় প্রধানমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করার যে কথা আপনি দিনের পর দিন বলে আসছেন-এবার তার বাস্তবায়ন করুণ এবং সেটি অতি দ্রুততার সাথে।
এটা করার জন্য আপনি ম্যানডেট পেয়েছেন বলে জানিয়েছেন- ৫ জানুয়ারীর একটি নির্বাচনি দৃশ্য মঞ্চায়নের পর। সুতরাং এ কাজে আপনার দেরী, আপনার আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাইনা আপনি এ রকম একটি বিব্রতকর অবস্থায় আপনি বা আপনার দল পড়ুক।

আমি নির্বাচন মঞ্চায়ন বলছি এ কারণে যে - আম্লীগ যে ভোটের অধিকারের ডাক দিয়ে ১৯৯৬ সালে বিম্পিকে ক্ষমতাচ্যুত করেছিলো, আপনার দলের মিত্র জামায়াতকে সাথে নিয়ে- সে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে আমি নিজেই এবার বঞ্চিত হয়েছি।আপনিও। খবরের কাগজ আর টিভি চ্যানেলগুলো ভোট দেবার পরে আপনার হাস্যোজ্জ্বল ছবিটা মিস করেছে।

সে সময়কার, মানে ১৯৯৬ সালের দৃশ্যটা কল্পনা করছি- আমার বয়স তখন ১৫ ।

খবরের কাগজে ছবি ছাপা হলো একজন সরকারি কর্মচারী অফিস যাচ্ছেন- তারে ধরে ন্যাংটা করা হলো। মখা আলমগীর আঙ্কেল জনতার মঞ্চ করলেন- সচিবালয়ের ফাইল পত্র রেখে সরকারি টাকায় বেতন ভোগ করে তারা তখন আম্লীগের পক্ষে জামায়াতের সাথে দোস্তি করে রাস্তায়। হাউ ফানি!

সে সময়ও জামায়াত আম্লীগের মিত্র! সায়েদাবাদে একটা গাড়ি সব যাত্রী সহ ভোটাধিকারের জন্য পুড়ে গেলো- সে সময়ও আম্লীগ-জামায়াত মিত্র।

পুরনো স্মৃতি মানুষকে আবেগ তাড়িত করে- ব্যাথাতুর করে আবার শিক্ষা নেবার জন্যও সহায়তা করে। আম্লীগ কোনটি পছণ্দ করছে- সেটি বলা ভারি মুশকিল।

জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন- আদালতে মামলা আছে। এখনই তারা কোনো অ্যাকশনে যেতে পারছেন না।

আমরা প্রায় সবাই জানি- আইন আদালত এ সব ক্ষমতার পদতলে লুটিয়ে পড়ে থাকে সব সময়- সারা বিশ্বজুড়ে। সক্রেটিসকেও আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে। এটা খ্রিস্ট পূর্বাব্দের কথা। হাল জামানায় ইরাকের সাদ্দাম হোসেনকেও আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে। আরো অনেককে হত্যা করা হচ্ছে। নেলসন ম্যান্ডেলাকেও কিন্তু আদালতের মাধ্যমে নির্বাসন দেয়া হয়েছিল।

বাংলাদেশের আদালত তো স্বাধীন- কিন্তু পাখনাটা অদৃশ্য সুতোয় বাঁধা। জুয়েল আইচের জাদুর মতন। পুরাই পাঙ্খা। সে যাই হোক- সরকার চাইবে আর হবেনা, এমন সাধ্য কার! আদালতে এখন তো মানিক সাহেব, সিনহা বাবুরা আছেন। এরপরেও সরকারের সমস্যা হলে- এটাকে বলতে হবে দুর্ভাগ্য।

আসুন-জামায়াত নিষিদ্ধ করার জন্য সরকারকে বাধ্য করি- নইলে এ নিয়ে রাজনীতি চলতেই থাকবে। চলতেই থাকবে এবং আমাদের ভোটাধিকারের কপাল পুড়বে- সংখ্যালঘু নির্যাতন বাড়তেই থাকবে। আর মানুষের অনিরাপদ মৃত্যু এবং গুম হয়ে যাওয়া সীমার বাইরে চলে যাবে। এমন দেশ আমরা চাইনি, এখনো চাইনা। সামনেও চাইবো না।

১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×