somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম্বাদিক নিপীড়ন:সংবাদ মাধ্যম দলান্ধ হওয়ায় সঙ্কটে বাড়ছে

১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনতে খ্রাপ লাগলেও এটাই সত্য যে, এমন একটা সমাজে আমাদের জন্ম যেখানে আমরা শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করি।

আমাদের বক্তব্যকেই সঠিক ধরে নিয়ে ফাও তর্ক করি এবং চূড়ান্তভাবে যার বক্তব্য পছন্দ হয়না তাকে একটা গোষ্ঠীভূক্ত করি, যাতে আমাদের ফায়দা হাসিল না হলেও তাকে পঁচিয়েছি এমন নোংরা আনন্দে দাঁত কেলিয়ে হেসে- একটা বেনসন ধরিয়ে আয়েশে ধোঁয়া ছাড়তে পারি!

এ ধোঁয়ার সাথে যে জীবানু ভেতরে ও বাইরে ছড়াচ্ছে এবং তাতে সমাজ অসহিষ্ণু হচ্ছে, সেদিকে খেয়াল করার সময় আমরা পাই না। কী নোংরা-বিভৎস মনোবৃত্তি নিয়ে আমাদের বেড়ে ওঠা।

আমরা এখানে রাজনীতিকদের চুরিকে হালাল মনে করি, ব্যাংক লুটকে আমরা জায়েজ করেছি এবং এ সব টাকার দাম যে খুব একটা বেশি নয়, সেটি অর্থমন্ত্রী মাল মুহিতের মত কিছু লোক বলেই রাখেছেন।

এ সমাজে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থানে আছেন গণমাধ্যমকর্মীরা, অনেকটা ফুলসিরাতের পুলের মত। কোনো দলের অন্ধ সাপোর্ট করছেন কেউ কেউ। কিন্তু বেশিরভাগ করছেন না, করবেন না। তাই আমরা দু পক্ষকেই গুলিয়ে ফেলি।

তবে যে কোনো বিবেচনায় সাংবাদিকদের ওপর আক্রমণ, তাদের জীবিকার নিশ্চয়তা বঞ্চিত করাকে আমি সমর্থন করি না। তার ওপর পুলিশি ও দলীয় নিপীড়নকে মানার মত অবস্থান আমার কোনো কালেই ছিল না। এখনো নাই।

কিছু বিষয় আছে- যাকে যুক্তি দিয়ে, রাজনীতি দিয়ে বোঝার সাথে সাথে সমাজ সংস্কৃতিক এবং এর কাজের ধারা দিয়েও বিচার করতে হয়। সাংবাদিকতা তেমনই একটা পেশা। কিন্তু সংবাদ মাধ্যমের অতি মাত্রায় দলান্ধ হওয়ার কারণে আমরা সঙ্কটে পড়ছি।

আবার কেউ কেউ সাংবাদিকদের সাইজ করার জন্য বিদেশি উদাহরণ টানেন, এটা একেবারেই অনাহুত। আমাদের দেশের জার্নালিজম এখনো অত উঁচু জায়গায় যায়নি। আমরা মানুষ হিসাবেও না। মালিকরা তো মোটেও না। যেখানে আমারা নিজেরাই মানুষ মারাকে হালাল বলছি সেখানে বিদেশি উদারহরণ মূল্যহীন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×