চুপচাপ থাকি-নইলে লাশ পাওয়া যাবে তোমার- আমারো
লাশ পাওয়া যাচ্ছে-মাথা থেতলানো লাশ।গুলিতে দীর্ণ
এত লাশের ভার বইবে ক্যামনে বাংলাদেশ
পারবে- রানাপ্লাজায় তো দেড় হাজার গেছে
অবরোধ, হরতালে গেছে আরো শ কয়েক
সেখানে এখন দু'চাইরটা কইরা যাইবে তাতে কি!
চুপচাপ থাকেন,
চুপচাপ থাকি-নইলে লাশ পাওয়া যাবে তোমার- আমারো
বেওয়ারিশ লাশ।
রাস্তা ঘাটে, ডোবায় নালায়।
ময়না তদন্ত হবে লাশের।
তার পর ইতিহাস, অজানাই থেকে যাবে সব
এত বনি আদম, এত
সেখানে কে কারে মনে রাখে।
ক্ষমতার স্বাদ পেলে সবই ভুলে যাবো আমরা
ভুলে যাবো, কথা দিচ্ছি মনে রাখবো না কিছু।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



