ভয়ার্ত সেই দিন- ২১ আগস্ট। ২০০৪। আক্রান্ত হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। শহীদ হয়েছেন আইভি রহমানসহ ২৭ জন। আজ সেই দিন। সে সময় বিম্পি ও তার মিত্র জমাত ক্ষমতায় ছিল। এরপর মইন -ফখর। তার পর থেকে টানা
মহাজোট সরকার। তাদেরও প্রায় ৬ বছরের ক্ষমতা পূর্ণ হবার পথে। বিচারের জন্য প্রায় ৫ শ সাক্ষীর মধ্যে শ খানেক সাক্ষ্য দিয়েছে বলে খবরে দেখলাম। বাকিরা কই? কেনইবা বিলম্বিত হচ্ছে এ বিচার কার্যক্রম!
বিম্পি আমলের জজ মিয়া মুক্তি পেয়ে সেই জায়গায় মুফতি হান্নান ইন করেছেন।
তাতেও অসুবিধা নেই। ইতিহাসের ঘৃণ্যতম এ হত্যাযজ্ঞ আর নারকীয় তাণ্ডবের ন্যায্য এবং নির্মোহ বিচার দেখার অপেক্ষায় আছি।
২১ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা, হত্যাযজ্ঞ পরিকল্পনাকারীদের প্রতি ঘৃণা আহতদের প্রতি সহানুভূতি- বিচার বিলম্ব করার চেষ্টা কারীদের জন্য করুণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


