somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো গল্প: তবুও ভালোবাসে মানুষ

২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.
নিজের সঙ্গে অনেক লড়ইয়ের পর, ক্লান্ত অনিকেত-আয়নায় মুখটা দেখে। চিনতে পারেনা,তার ছায়াছবি। আচ্ছা, মানুষ এত স্বার্থপর হয়? কেমনে!... নিজের কপালটা আলতো করে ছুঁয়ে দেখে; পাড়ার কোন নতুন মা হওয়া নারীর সন্তানকে কোন আত্মীয় যেভাবে ছোঁয়-- ঠিক সে রকম করে । নিজের মধ্যে ফিরে আসতে বেশ সময় লাগে... কানে বাজে সমুদ্রের গর্জন। ছেড়াদ্বীপের জলোৎসব। আহা! সমুদ্র--বইছো! কষ্টে, নাকি সুখে--তাও জানার সুযোগ নেই। বয়েই যাচ্ছে, কারও সুখ আর কারও দুঃখের গল্প নিয়ে।


২.
মাস কয়েক আগের একরাত। মেয়েটা যখন অনিকেতকে ডাকে, নিজের সব সীমাবদ্ধতা ভুলে-- হাত বাড়ায়, সে। নদী ভাঙনের হাহাকার থেকে মুক্তির জন্য-- সব পেছনে রেখে শহরের বসতিতে ছোটা পরিবার প্রধানের মত, তেমনি- সেও। কী অদ্ভূত। অথচ এটা তার স্বভাবের সঙ্গে একেবারেই যায় না। তবুও, নিজের সঙ্গে কিছুটা কমপ্রোমাইজ করে--- নতুন আলো দেখে চোখের সামনে... সেই আলোয় নিজেকে বিশুদ্ধ করার স্বপ্ন দেখতে শুরু করে-- চল্লিশ পেরোনো পুরুষ অনিতেক!

৩.
বহু নারী সঙ্গ উপভোগের পর, তার যখন শেষটা এমন যে-- নারী সঙ্গ মানে দু-চারদিনের কথা, ডেট অতঃপর-- শরীর-কাব্য। এই মেয়ের সঙ্গে তার, তেমন কিছুই হয়নি। মাস দু'য়েকের মত সম্পর্ক হবে, টেনে টুনে। কিন্তু এর মধ্যে, সে একটা স্বর্গীয় অনুভূতি পায়। এ অন্য রকম --বলে কয়ে-- ব্যাখ্যা করে বোঝানো অসম্ভব। সহজ করে বললে, যার ছোঁয়ায় বদলে যায় তার জীবন। দখিনা বাতাসে যেমন রোগ বালাই মাড়িয়ে মানুষের শরীরে সতেজতা ফিরে, তেমনই। বসন্ত বাতাস... মনের দুয়ারে জেগে ওঠা সুর, ফুল সৗরভ-- আচমকা ডাকা কোকিলের কুহুতান। অথবা, শেষ বিকালে শিষ দিতে দিতে যে কিশোর নিজের দিকে চেয়ে মুগ্ধ হয়, নিজের সুরে। সে রকম কিছু্ও হতে পারে।

৪.
বয়সের লম্বা তফাত---সমাজের ভ্রুকূটি; অনাদর -- অবহেলা-- সবই তার ফিরিয়ে দেয়ার যোগ্যতা আছে, সম্ভব হলে তাই করতো .. অনিকেত। কিন্তু আচমকা একটা শব্দ কাব্য তার কান ভারি করে তোলে। প্রাণপণে দু-হাতে সে শব্দ সরাতে গিয়ে, কেবলই তার মনে হতে থাকে--- অনিকেত! তুমি আর কতটা নীচে নামবে। নিজের জন্য। মানুষ-- স্বার্থপর হয়। তাই বলে এতটা!

৫.
...নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর পুরুষ কীভাবে যেন তা ফেরত পায়। এর আগে, আরও দুয়েকবার নিজের স্বার্থের কথা বুঝতে পেরেছিল...তবুও ফিরতে পারেনি। তার কেবলই মনে হচ্ছিলো, জীবনে ভালো থাকার, ভালো হয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হবে! এবার, সে নিজেকে সামলে নিলো। ভালো থাকার ওষুধ তার আগে থেকেই আছে... সতরাং আরেকজনের জীবনে কষ্ট ডেকে, আরেকটা ছেলের স্বপ্ন পুড়ে কেন তাকে পেতে হবে কাউকে! নিজেকে খুব করে বুঝিয়ে ফেরত আনার চেষ্টায় অনিতেক।

৬.
লম্বা একটা নি:শ্বাস নেয়, অনিকেত। কষ্টের না। দম আকটানোর নি:শ্বাসও, না। নিজেকে রিফ্রেশ করার-- নি:শ্বাস। সুন্দরবনের জঙ্গলে গেলে, সে- এ রকম প্রাণভরে নি:শ্বাস নেয়। ঠিক, এ রকমই। যেন, কচিখালীতে বাঘের ডেরায়, আপন মনে সে তার শুদ্ধ জীবনে ফেরার প্রচণ্ড আনন্দ উপভোগ করছে। পেছনে পড়ে থাকে মেয়েটার মুখ, কিছু দিনের স্মৃতি আর তার জন্য তুলে আনা দশক খানেকের পুরনো প্রেমিকের সমুদ্র-কাব্য-ছবি। কী অদ্ভূত! মানুষ তবুও ভালোবাসে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×