'নদী তুমি কোন কথা কও?'
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যথারীতি খুব ভোরেই ঘুম ভাঙ্গল...পাখিদের ডাকে। থাকি ক্যামব্রিজ শহর থেকে দশ মাইল দুরে......একটা গ্রামে। তাতে সবুজের ক্ষুধা কিছুটা হলেও মেটে। কিছুক্ষণের মধ্যেই প্রস্তুত হতে হবে যাতে শহরে যাবার বাস মিস্ না হয়। অর্ণবের কন্ঠে 'অমল ধবল পালে...' শুনতে শুনতে মূহুর্তের জন্যে হলেও ফিরে গেলাম ছোটবেলার প্রিয় করোতোয়া নদীর পাড়ে... পূর্ণ -যৌবনা করোতোয়ার তীরে সদম্ভে দাঁড়িয়ে থাকা প্রাচীন বটগাছটির রেশ দূর থেকে দেখা মাত্রই জানা হয়ে যেত - আমাদের গ্রামখানি আসতে আর বেশি বাঁকি নেই। নৌকায় করে পার হবার সময় মনে হতো কেন এ নদী আরও প্রসস্ত হয়্না......পাটের মৌসুমে তীরের ধারের বাতাস ভরে থাকত পাট-মজানোর গন্ধে...অদ্ভূত ভাল লাগত চিরচেনা সেই গন্ধ। আর শীতের সময় 'দুপুরে রাই শর্ষের ক্ষেত' সত্যই 'বিবর্ণ' হতো - জীবনানন্দের কবিতার মতো।
বুড়ো বটগাছটি বহুকাল হলো কেটে ফেলা হয়েছে...কেন, কে জানে...হয়ত কারর জমি বাড়ানোর দরকার ছিল...হয়ত নতুন প্রজন্মের গ্রামবাসীর কাছে এর রুগ্ন কাঠের বাজার মূল্যের কাছে শীতল ছায়া-প্রদায়ি অভিভাবক-সুলভ সত্বার কোন মানেই ছিল না। করোতোয়া নদীটিও শুকিয়ে গেছে, মানুষের মনের মত। ' মানুষের মৃত্যূ হলে তবুও মানুষ থেকে যায়'......
নদীরা মারা গেলেও কি তাই থাকে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর
আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।
সূরাঃ ৩০ রূম, ২৯ নং...
...বাকিটুকু পড়ুনইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন
মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভূমিকা: মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯

নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের...
...বাকিটুকু পড়ুন