পরিপূর্ণভাবে ধরেই নিলাম এটা তোমার কাছে পৌঁছাবে
অথচ তুমি কখনো জানতেও পারবেনা।
বেশ হবে ইমেইলের পর ইমেইল জমবে,
হাজার হাজার মেইলের মাঝে আমার ঠাঁই কোথায়!!!
কোথাও আমার ঠাঁই নেই,
আকাশের কাছে গেলে আকাশ বলে মেঘেরা ভারী সুন্দর, মেঘের দেশে যাও!
মেঘের কাছেতে গেলে মেঘ বলে তুমি বৃষ্টির কাছে যাও,
বৃষ্টির কাছে গেলে বলে তবে সেই বেশ চল
তুমি আমার সাথে মাটির কাছে, ওখানেই ঠাঁই নিও।
আমি তো জল কেমন করে তোমায় আটকে রাখি বল!?
মাটির কাছে এলে মাটি বলে আকাশ তো ছিল বেশ
তার বুকে মেঘের কত রঙ সবছেড়ে তবে কেন আমার কাছে!
আকাশ,মেঘ, বৃষ্টি, মাটি ছেড়ে তোমার কাছে,
জানি এখানেও শুন্যতা শুধু, কোথাও ঠাঁই নেই।
ঠাঁই সে তো মানুষের জন্য, আমি কি মানুষ, তবে আমি কী??
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



